IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেনকোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
Home >> রাজশাহী >> রাজশাহীতে শেষ হলো প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল

রাজশাহীতে শেষ হলো প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল

ধূমকেতু প্রতিবেদক : ভাতের সাথে প্রোটিন যুক্ত খাবার খাবো শক্তি বুদ্ধিতে বড় হবো শত বছর বাঁচতে চাই ডিম দুধ মাছ মাংস খাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে, দুই দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল ২০২৩ রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। রাজশাহীর বিভিন্ন স্কুলের বাচ্ছাইকৃত ৩৫০ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের আয়োজনে দুই দিন ব্যাপী এই অলিম্পিয়াড বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয়। স্কুলের শিক্ষার্থীদের প্রোটিন ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য এই আয়োজন করা হয়।

অনুষ্ঠান সূচির অংশ হিসেবে, দ্বিতীয় দিন সকালে সাড়ে ৩ শতাধিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, ক্রিয়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন, শাহীন আক্তার রেনী, সমাজসেবীও সিনিয়র সহ সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

বিশেষ অতিথি ছিলেন, বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ,সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকার ওমর ফারুক, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল বাংলাদেশের টিম লিড খাবিবুর রহমান কাঞ্চন, বিপিআইসিসির মিডিয়া অ্যাডভাইজার সাজ্জাদ হোসেন, মাছরাঙা টেলিভিশের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী ও ছয়টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কালে, শাহীন আক্তার রেনী বলেন, আমাদের মানব দেহের জন্য প্রটিন যুক্ত খাবারের গুরুত্ব অপরিহার্য তাই আমাদের প্রতিদিনের খাবারের সাথে প্রটিন যুক্ত খাবার অবশ্যই খেতে হবে, কারণ প্রটিন যুক্ত খাবার না খেলে মানুষ শারীরিক ও মানুষিক অসুস্থতায় ভুগতে থাকে। তাই আমাদের সকলকে প্রটিন যুক্ত খাবার খেতে হবে ও এব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930