IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> রাজশাহী >> তানোরে খাবার পানির সংকট দূর, স্বস্তিতে আদিবাসী পল্লীর জনসাধারণ

তানোরে খাবার পানির সংকট দূর, স্বস্তিতে আদিবাসী পল্লীর জনসাধারণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার নাগরিকদের খাবার পানির সংকট দূর করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মেয়র সাইদুর রহমান। বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবন এলাকা হিসেবে পরিচিত রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা। খাবার পানির জন্য হাহাকারের মত অবস্থা ছিল। পানির একমাত্র ব্যবস্থা ছিল পেট্রোল পাম্পের মোটর। সেখান থেকে পানি নিতে পরিবার প্রতি গুনতে হত ২৫০ টাকা করে, তাও ইচ্ছেমত পানি আনতে পারত না। সেই সমস্যা দূর করতে তিনটি বরিং বসিয়ে সাপ্লাই লাইন করে দেয়া হয়েছে। এতে করে চরম স্বস্তিতে আদিবাসী পল্লীর জনসাধারণ।

জানা গেছে, দীর্ঘ কয়েক যুগ ধরে খাবার সুপিয় পানির সংকটে ভুগছিল মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর ও মাহালী পাড়া আদিবাসী সম্প্রদায়ের জনসাধারণ। ভোটের আগে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি দিলেও খাবার পানির সুব্যবস্থা করেননি কোন জনপ্রতিনিধি। কিন্তু মেয়র হিসেবে নির্বাচিত হয়ে সাইদুর রহমান কিভাবে খাবার পানির ব্যবস্থা করা যায় সেটি নিয়ে অভিজ্ঞ মহলের সাথে ও ভূগর্ভস্থ পানি বিশেযজ্ঞদের দারস্থ হন। কারণ মুন্ডুমালা পৌর এলাকায় ভূগর্ভের পানি নেই বললেই চলে। তানোর পৌর সদর এলাকায় ১৭০/১৮০ ফিটের মধ্যে ভূগর্ভ থেকে পানি পাওয়া যায়। কিন্তু মুন্ডুমালা পৌর এলাকায় এর দ্বিগুণ খনন করেও পানি মিলেনা। সেই অসাধ্য কে সাধন করে তিনটি বরিংয়ের মাধ্যমে প্রায় সাড়ে তিন শ’র অধিক পরিবারকে খাবার পানির ব্যবস্থা করে দিয়েছেন।

পল্লীর জনসাধারণ বলেন, দীর্ঘ সময় ধরে আধা ও এক কিলোমিটার দূর থেকে খাবার পানি আনতে হত। তাও নিজের স্বাধীনতায় না। মোটর মালিক যখন মটর চালাবেন তখন পানি আনতে হবে। সকালে পানি আনা হয় সারা দিনের জন্য। ওই পানি বিকেলে খাওয়া যেত না। কারন আমরা দরিদ্র জনগোষ্ঠী, আমাদের বাড়িতে ফ্রিজ নেই যে সকালের পানি বিকেলে কিংবা রাতে খেলে ঠান্ডা থাকবে। অন্যের মোটরে পানি নিত হত লাইন ধরে। যার কারণে সময়ও লাগত অনেক। কিন্তু মেয়রের একান্ত প্রচেষ্টায় এখন পানির ট্যাপ বাড়ির আঙ্গিনায়। এখন আর লাইন ধরে পানি নিতে হবে না, ইচ্ছেমত খাবার পানি ও গোসল করাসহ যাবতীয় কাজ করা যাবে।

সুপেয় পানির ব্যবস্থা করে মেয়র তার ফেসবুক আইডিতে লিখেন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সুপিয় খাবার পানির ব্যবস্থা করা। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহের বানিতে পাঁচন্দর ও মাহালী পাড়া আদিবাসী পল্লীর জনসাধারণের খাবার পানির ব্যবস্থা করতে পেরেছি। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে সুপিয় খাবার পানির ব্যবস্থা করা হবে।

গত রোববার খাবার পানি সাপ্লায়ের উদ্বোধন করে আদিবাসী জনসাধারণের সাথে মতবিনিময় করেন মেয়র সাইদুর রহমান। তিনি বলেন, বিভিন্ন জায়গায় পরিক্ষা নিরিক্ষা করে ৪০০ ফিট খনন করে তিনটি বরিং বসানো হয়েছে। পৌরসভা ও ডাসকো এবং বাংলাদেশ এনজিওর প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে বরিং ট্যাংক ও সাপ্লাই লাইন দেয়া হয়েছে। প্রায় সাড়ে তিনশোর অধিক পরিবার সুপিয় পানির সুবিধা পাবেন। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি ঘরেঘরে সুপিয় খাবার পানির ব্যবস্থা করা হবে। কারণ পৌরবাসী অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে যে আসায় আমাকে মেয়র নির্বাচিত করেছেন আমি যেন তাদের আসাগুলো পুরুন করতে পারি এটাই আমার কামনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ