IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> তানোরে দালাল মারফতে মালশিয়া গিয়ে জিম্মি

মুক্তিপনের দাবিতে নির্যাতন

তানোরে দালাল মারফতে মালশিয়া গিয়ে জিম্মি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : সংসারে সাচ্ছন্দ্য ও ভাগ্য পরিবর্তনের আসায় দালাল মারফতে মালশিয়া পাড়ি দিয়ে জিম্মি করে মুক্তিপনের জন্য মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার কারণে মানুষিক রোগী হয়ে দেশে ফিরেছেন সবুজ নামের এক যুবক বলে অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপন হিসেবে তিন লাখ ৬০ হাজার টাকা পাঠালে ছেড়ে দেয় যুবক কে।

মালশিয়া যাওয়া যুবকের নাম সবুজ আলী। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) ছাঐড় গ্রামে। সে ইমদাদুলের পুত্র। নির্যাতিত যুবক সবুজ (২২) মানুষিক রোগী হয়ে চলতি মাসের ১৭ অক্টোবর বাড়িতে আসেন। এঘটনায় সবুজের পিতা ইমদাদুল বাদি হয়ে গত ১৮ অক্টোবর দালাল ছাঐড় গ্রামের বাবুন ও তার ছেলে আপনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে সবুজ আসার খবর জানতে পেরে দালাল লাপাত্তা হয়েছেন। শুধু সবুজ না দালাল বাবুন বেশকিছু ব্যক্তিকে লাখ লাখ টাকার বিনিময়ে মালেশিয়াতে পাঠিয়ে বিভিন্ন কায়দায় মুক্তিপন দাবি করেন বলেও অহরহ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একদিকে ছেলে কে বিদেশে পাঠিয়ে হয়ে এসেছেন মানুষিক রোগী, অপর দিকে ১০ লাখ ৩৭ হাজার টাকা আদায়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পিতা ইমদাদ। ফলে দ্রুত সময়ের মধ্যে দালালকে আইনের আওতায় এনে খোয়া যাওয়া টাকা ফেরতের দাবি তুলেছেন গ্রামবাসী। তানাহলে ছেলে ও টাকার চিন্তায় হয়তো পিতা মাতাও মানষি রোগী হতে পারেন বলেও আশঙ্কা গ্রাম বাসীর।

নির্যাতিত বিদেশ ফেরত সবুজের পিতা জানান, আমার ছেলেকে কোনভাবেই বিদেশ পাঠাবনা। কিন্তু দালাল বাবুন আমার ছেলেকে নানা ভাবে প্রলোভন দেয়া শুরু করেন। চলতি বছরের জুলাই মাসে ৫ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে আমার ছেলে মালেশিয়াতে যায়। যাওয়ার পর থেকে ছেলের সাথে যোগাযোগ করতে পারতাম না। দালালকে একাধিকবার বলা হলেও সে বলত আপনার ছেলে ভালো আছে। অল্প কয়েকদিনের মধ্যেই টাকা পাঠানো শুরু করবে। এক মাস পর আমার ছেলে কান্না করতে করতে মোবাইল করে বলে আমাকে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে, আমাকে খেতে দেয়া হচ্ছে না, চোখ মুখ কালো কাপড়ে বেধে নির্যাতন করছে, যেভাবে হোক টাকা পাঠান না হলে আমাকে মেরে ফেলবে, আমাকে জীবিত দেখতে চাইলে তাদের চাহিদামত টাকা দিতেই হবে। বাধ্য হয়ে ইসলামি ব্যাংক তানোর শাখার মারফতে তিন লাখ ৬০ হাজার টাকা চলতি মাসের ১০/১০/২০২০৩ ইং তারিখে পাঠিয়ে দিই। টাকা দেয়ার পর তারা আমার ছেলেকে মুক্তি দেয়।

তিনি আরও জানান, মালশিয়া থেকে দেশে আনার জন্য বিমানের টিকিটসহ আনুষঙ্গিক খরচ হিসেবে আরো ১ লাখ ৩৭ হাজার টাকা দিলে আমার ছেলে দেশে আসেন। ঢাকা থেকে ২৬ হাজার টাকায় মাইক্রো ভাড়া করে বাড়িতে নিয়ে আসি। আমার ছেলের পুরো শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। সঠিক ভাবে কথাবার্তা বলতে পারছিনা। দালাল বাবুনকেও খুজে পাওয়া যাচ্ছে না। তার ছেলে আপনকে টাকা ফেরতের কথা বলা হলে সেও সাব বলে দিচ্ছে আমার বাবা আসলে তার সাথে কথা বলে সমাধান করেন। আমি এখন পথের ভিখারি হয়ে পড়েছি।

সবুজের মা বলেন, আমার ছেলে কে এত পরিমান নির্যাতন করেছে বলাই কষ্টকর। পুরো শরীরে জখম। একেবারেই মানষিক রোগী হয়ে গেছে। কত আসা স্বপ্ন নিয়ে বিদেশে পাঠালাম আর আমার ছেলে পাগল হয়ে আসল। এখন কিভাবে সংসার চালাবে কিভাবে ঋন পরিশোধ করব, নাকি ছেলের চিকিৎসা করাব।ছেলের বাবাও মনে হয় পাগল হয়ে যাবে। আমার ছেলে শুয়ে থাকা অবস্থায় ঘুমের ঘরে চিৎকার দিচ্ছে, আর বলছে আমাকে মের না খেতে দাও, নইলে মরে যাব। দালালকে ধরে এনে আমাদের টাকা ফেরতের ব্যবস্থা করে দেয়া হোক।

অভিযোগে উল্লেখ, দালাল বাবুনের আকর্ষনীয় প্রলোভনে চলতি বছরের ১১ জুলাই ৫ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে মালেশিয়াতে পাঠায় সবুজ কে। সেখানে যাওয়ার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের সাথে। প্রায় এক মাস পর মালশিয়া থেকে সবুজ কে দিয়ে পরিবারের কাছে মুক্তিপণের জন্য তিন লাখ ৬০ হাজার টাকা দাবি করে দালাল বাবুনের লোকজনরা। ছেলেকে বাচাতে ঘটিবাটি বিক্রি ও ঋণ মহাজন করে চলতি মাসের ১০/১০/২০২৩ ইং তারিখে টাকা পাঠায়। মালশিয়া থেকে দেশে আসতে আরও ১ লাখ ২৬ হাজার টাকা পাঠায় কোরবান নামের এক ব্যক্তির কাছে। তিনি টাকা পাওয়ার পর বিমানের টিকিটসহ যাবতীয় কাগজপত্র দিয়ে সবুজকে দেশে পাঠায়। বর্তমানে সবুজ মানষিক রোগী হয়ে নির্যাতনের ক্ষত নিয়ে আছেন। তবে দালাল বাবুন এলাকায় না থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031