IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ‘মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ’
Home >> রাজশাহী >> কাঁকনহাটে ৪০০ বস্তা সরকারী গম উদ্ধার

কাঁকনহাটে ৪০০ বস্তা সরকারী গম উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক : কাকনহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের রসুলপুর কুমদপুরে রাত সাড়ে ৮ টার সময় ৪০০ বস্তা খাদ্য অধিদপ্তরের সীলমোহরকৃত গম উদ্ধার করেছে কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে গম রয়েছে। এই গম কাঁকনহাট পৌরসভার বর্তমান মেয়র এ.কে.এম আতাউর রহমান খান এর প্রধান উপদেষ্ঠা আতাউর রহমান আতা বাড়ীর প্রধান ফকট হতে উদ্ধার করা হয়।

কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি খবর পান রসুলপুর কুমদমপুরে আতাউর রহমানের বাড়ির সামনে ট্রলি থেকে সরকারী সীল মোহরকৃত গমের বস্তা নামনো হচ্ছে। খবর পিয়ে তিনি ফোর্সসহ সেখানে যান এবং ট্রলি ও মাটিতে নামানো গম উদ্ধার করেন। পুলিশের অবস্থান টের পয়ে ট্রলি ড্রাইভাররা পালিয়ে যায় বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এসময়ে আতাউর তাদের সামনে আসেনি। গম তার ক্রয় করা বলে দাবী করেন। এর স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তিনি রোববার পর্যন্ত দেখাতে পারনেনি। ঘটনাস্থল গোদাগাড়ী উপজেলা অফিসার ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রাতেই আসেন। এসময়ে আতাউরকে মোবাইলে তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন। আতা না এসে তার প্রতিনিধি কাঁকনহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোর্তুজা শেখ, ৬নং ওয়ার্ডের নবাবগত কাউন্সিলর ও পৌর ১নম্বর প্যানেল মেয়র আল মামুন, বর্তমান পৌর মেয়রের ব্যক্তিগত সেক্রেটারী চয়ন ও ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খাত্তাব পুলিশের নিকট একটি ভূয়া বিল ভাউচার দাখিল করে বলে জানান তিনি।

এ নিয়ে আতাউর রহমান আতাকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ১০-১২জনের নামে গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা হয়েছে বলে ইনচার্জ মাহমুদুল হাসান। আতাউরকে গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান তিনি।

এদিকে, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর বলেন, তিনি ঘটনা সম্পর্কে জানেন এবং ঘঠনাস্থলে রাতেই গিয়েছিলন। আতাউর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন। দলীয় শৃংখলা ভঙ্গ, দূর্নীতি ও কালোবাজারীর জন্য তাকে দল থেকে বহিস্কার করা হবে। সেইসাথে এর সঙ্গে যুক্ত এবং সরাসরি সহযোগিতায় করায় ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোর্তুজা শেখকে দল থেকে বহিষ্কার করা হবে। শুধু তাই নয় আল মামুনকে উপজেলা কৃষকদল হতে বহিস্কার করার জন্য অনুরোধ করা হবে। এছাড়াও খাত্তাবকে পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতির পদ থেকে বহিস্কার করা হবে বলে জানান তিনি।

এদিকে কাঁকনপাড়ার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে বর্তমান মেয়রের বাড়িতে একটি গোপন বৈঠক হয়। সেখানে মোর্তুজা, সাবেক কাউন্সিলর আমিরুল ইসলাম আল মামুন, খাত্তাব ও মেয়রের ছেলে স্বপন উপস্থিত ছিলেন বলে জানান তারা।

এ বিষয়ে জানতে কাঁকনহাট পৌর মেয়র এ.কে.এম আতাউর রহমানকে খানের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, তিনি গ্রামের বাড়ি পলাশীতে থাকেন। কাঁকনহাটের কাঁকনপাড়ায় তাঁর ছেলে স্বপন থাকেন। সেখানে কোন প্রকার গোপন বৈঠক হয়নি এবং তিনি এর সঙ্গে জড়িত নয় বলে জানান মেয়র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728