IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> রাজশাহী >> নানা আয়োজনে রুয়েটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনে রুয়েটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে রুয়েটে নবনির্মিত আধুনিক মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

বুধবার এ উপলক্ষে রুয়েট অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ও শিক্ষক ডরমিটরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

এসময় উপস্থিত ছিলেন, রুয়েটের রেজিস্ট্র্রার ভারপ্রাপ্ত প্রফেসর ড. সেলিম হোসেন, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান, বিশ্ববিদ্যালয় দিবস ২০২১ উদযাপন কমিটির সভাপতি ও পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া জগলুল সাদত।

আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন, রুয়েট অধিতর উন্নয়ন প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ প্রমুখ্।

এর আগে, সকাল ১০ঃ০০ টায় রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু হয়। এরপর সকাল ১০:১০ টায় ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস-২০২১ এর কর্মসূচির উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ। সকাল ১০:২০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস ২০২১ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী, মাছের পোনা অবমুক্তকরণ, ভার্চুয়াল প্লাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণে Idea Contest -এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিনটি উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনসমূহে সৌন্দর্য বর্ধন ও লাইটিং করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930