IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> সাহিত্য >> ‘হাত-ছানি’

‘হাত-ছানি’

মোছা: আয়েশা আখতার রোজী :

দুহাত ভরি চুড়ি পরবার ক্ষণে,
ছুটেছি আমি জঙ্গলে-বনে।
আম বাগান, লিচু বাগান, কিংবা বাশ ঝাড়ে,
জ্বালানি খড়ি জোগাড় করতে হন্নে হয়ে ঘুরেছি বোন বাদাড়ে।

শৈশব ছেড়ে যৌবনে কেবল দিয়েছি যখন পা,
সংসার বেড়ি জুটে ছিল কিন্তু জোটেনি সোনা রুপা।
অভাব অনটন ছিল চারপাশে ঘেষে,
সুন্দর একটি শাড়ি জোটেনি সাজতে বধূ বেশে।

অন্য জোগাতে হিমশিম দিনমান,
সারাদিন যা পাই তার বেশিরভাগই অপমান।

শাক লতাপাতা তুলে সালন সাজিয়ে,
এক মুঠো ভাত পাতে টুলটুল করে কেবল দেখেছি চেয়ে চেয়ে।

পেট ভরে ভাত খাইনি কতদিন হিসেব মনে নাই,
আত্মীয়-স্বজন কাছে না টেনে করেছে দুর্ছাই।

এত কিছুর মাঝে সঙ্গে ছিল সব সময় পড়ালেখা,
খরচ যোগানোর বাহন সেলাই মেশিনটি, রয়েছে এখনো যত্নে রাখা।

কতদিন চলে গেছে, কত রাত চলে গেছে,দুই নয়নের অশ্রু জলে ভেসে,
খরকুটো কিছু পায়নি আঁকড়ে ধরতে
তবু বাঁচতে চেয়েছি,যায়নি কভু মরতে।

তারপর,তারপর_
একদিন এলো এক কালবৈশাখী ঝড়,
আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে দিল এক বর।

ভাগ্যের চাকা ঘুরে বাড়ি হল, গাড়ি হল, হল সোনা-গয়না
জীবনে ধরা দিল,সুখ পাখি ময়না।

কিন্তু সে অতীত আমার পিছু ছাড়েনি।
আমায় তাড়া করে ফিরে,
দু কদম সামনে এগোই তো এক কালো হাত আমায় টেনে ধরে।

একটা সুন্দর সকাল আমার জন্য অপেক্ষা করে,
তারপর সকাল গড়িয়ে দুপুর, তারপর একটি পড়ন্ত বিকেল আমাকে বলে,
তুমি এত কাঁদো কেন? হাসতে পারো না?

তুমি পিছনে ফিরো না, সামনে তাকাও,
সামনে আরও অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করে বসে আছে,
তুমি যাও, সামনে এগোও, হাসতে হাসতে এগিয়ে যাও।

লেখক : মোছাঃ আয়েশা আখতার রোজী, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31