IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ঘুষের বিনিময়ে মাদকসেবীকে গ্রাম পুলিশে নিয়োগের অভিযোগ

মান্দায় ঘুষের বিনিময়ে মাদকসেবীকে গ্রাম পুলিশে নিয়োগের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নে ঘুষের বিনিময়ে একজন মাদকসেবীকে গ্রাম পুলিশ (মহল্লাদার) হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিয়োগপ্রাপ্ত সাগর হোসেন (২২) ওই ইউনিয়নের তেগাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কশব ইউনিয়নের ৩, ৫ এবং ৭ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশের শূন্য পদে নিয়োগের জন্য গত ২৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ৭ নম্বর ওয়ার্ডে আবেদন করেন ইমরান হোসেন, সাগর হোসেন ও সাদিয়া আফরিন রিমি। গত ১৫ নভেম্বর ইউএনও কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলে সাগর হোসেনকে উত্তীর্ণ দেখানো হয়েছে।

এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাগর হোসেন নিয়মিত মাদক সেবন করেন। স¤প্রতি পলাশবাড়ী বাজারে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল ধাক্কা দিয়ে একজনের যানবাহনের ক্ষতি করেন। পরে স্থানীয়ভাবে তিন হাজার টাকা জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

অভিযোগ রয়েছে, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইমরান হোসেনকে নিয়োগ দেওয়ার জন্য একজন ইউপি সদস্যের মাধ্যমে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা কামরুল আরেফিন। টাকা না দিতে পারায় যোগ্যতা থাকা সত্তে ও ইমরান হোসেনকে পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয়েছে।

ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘ছেলের চাকরির জন্য চেয়ারম্যানের কথা বলে একজন মেম্বার আমার কাছে পাঁচ লাখ টাকা চেয়েছিলেন। আমরা গরিব মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। তাই আমার ছেলের চাকরি হয়নি।’

তবে অভিযোগ অস্বীকার করে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক কামরুল আরেফিন বলেন, ‘ইউএনও কার্যালয়ে গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে পরীক্ষা হয়েছে। যারা ভালো করেছেন, তাদেরই নিয়োগ দেওয়া হয়েছে। টাকা দাবি বা পরীক্ষার ফলাফলে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। নিয়োগপ্রাপ্ত সাগর মাদক সেবনকারী কি না, তাও আমার জানা নেই।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘ডোপ স্টেটে নিয়োগপ্রাপ্তদের একজন পজিটিভ হয়েছেন। পজিটিভ ব্যক্তির চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728