IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী: মিলন

বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী: মিলন

ধূমকেতু প্রতিবেদক : গণতন্ত্রের মানসকন্যা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া অসুস্থ হলেও দেশ-বিদেশের মানুষের দোয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ। দেশবাসীসহ বিশ্বের সকল মানুষের দোয়ায় তিনি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। শত্রুও তাঁর জন্য দোয়া করছেন। প্রতিটি ঘরে ঘরে মা-বোনেরা নামাজ আদায় করে দোয়া করছেন। কারণ তিনি হলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলীয় নেত্রী।

রোববার বিকেলে পবার চার চিটের মোড়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পবা উপজেলা ও নওহাটা পৌরসভার যৌথ উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এই দেশের জন্য বেগম জিয়ারমত ত্যাগ আর কেউ করেনি। তিনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন। হারিয়েছেন আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। তিনি টানা নয় বছর আন্দোলন কওে স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদকে অপসারণ করেছিলেন। গণতন্ত্রের জন্য এখনো তিনি আন্দোলন করে যাচ্ছেন। তিনি দেশবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। এ সকল ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে তিনি এখন বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন। আল্লাহ যদি কাউকে মর্যাদা দেন তা কেউ কেড়ে নিতে পারে না বলে উল্লেখ করেন তিনি। বেগম জিয়া এখন শুধু বিএনপির নয় পুরো দেশবাসীর প্রিয় নেত্রীতে পরিণত হয়েছেন।

তিনি বলেন, বেগম জিয়া শুধু নারী জাগরনের নেত্রী নন, তিনি সবার জন্য কাজ করেছেন। তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন। এছাড়াও নারী শিক্ষা অবৈতনিক করে নারীদের এগিয়ে নিয়ে এসেছেন। নারীরা এখন সর্বক্ষেত্রে চাকরী ও ব্যবসা বাণিজ্য করছে বলে জানান তিনি। এছাড়াও তিনি আলেম- ওলামাদের অত্যন্ত ভাল বাসতেন। পতিত সরকারের আমলে আলেমদের উপরে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন। এজন্য আলেম সমাজ তাঁর এই সময়ে সবাই দোয়া করছেন। তারাও বেগম জিয়ার জন্য চোখের পানি ফেলছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন ধানের শীষ হচ্ছে বেগম জিয়া, তারেক রহমান ও পুরো দেশবাসীর। এই প্রতিকের মূল্যায়ন করতে হবে। ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে। মোনাফেকদের থেকে জনগণকে দূরে থাকতে হবে। কারণ এই মোনাফেকরা ইসলামের দোহাই দিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে। অথচ তারা এখন জামায়াতে ইসলামী অমুসলিম শাখা করেছে বলে জানান তিনি। শুধু তাইনয় জামায়াত খুলনায়-১ আসনে কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দুকে নমুনেশন দিয়েছে। ইসলামী দল বলে দাবীদার কোন দল এমন ন্যাক্কার ঘটনা করতে পারেনা। তারা ইসলামের অবমাননা করেছে। এ থেকে স্পষ্ট জামায়াতে ইসলামী, কোনভাবে ইসলামী দল বলে দাবী করতে পারেনা। তারা চায় ক্ষমতা। এই দেশদোহী ও মোনাফেকী দল থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মিলন বলেন পূর্বে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিল। এবারও জার্মানির পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কাতারই করেছে। তাঁর অবস্থার আরো উন্নত হলে যেকোনদিন তাঁকে লন্ডনে নেয়া হবে। এ বিসেয়ে ডাক্তার প্যানেল সিদ্ধান্ত দেবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা দিয়েছেন। শুধু তাইনয় দেশবাসীকে দোয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছিলেন। সেইসাথে বেগম জিয়ার যে এদেশে অত্যন্ত প্রয়োজন তিনি অবলিলায় স্বীকার করেছেন।

বেগম জিয়া এখন ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন এবং এসএসএফ সুরক্ষার আওতায় এসেছেন। যারা অতীতে বেগম জিয়াকে নিয়ে কটূক্তি ও নির্যাতন করেছিল, সৃষ্টিকর্তার ইচ্ছায় আজ তারা নীরব এবং বেগম জিয়া নতুন মর্যাদায় অভিষিক্ত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পবা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু হেনার সভাপতিত্বে এবং সদস্য সচিব তরিকুল ইসলাম সুইট এর সঞ্চালনায় দোয়া মাহফিলে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুুল হক বাবলু, দর্শনপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রমজান আলী, বড়গাছী ইউনিয়ন বিএনপির সদস্য রায়হানুল দৌলা পান্না, বড়গাছী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মকসেদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা আসাদুল ইসলাম, মতিয়াবিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গফুর ও দুলাল মাস্টার, পবা উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন, যুবদল নেতা সোহাগ রানা, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মিনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন, বড়গাছী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728