ধূমকেতু প্রতিবেদক,নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দারুস সালাম সালাফিয়্যাহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১’টায় মেসার্স সিফাত পোল্ট্রি ফিড লিঃ এর স্বত্বাধিকারী আরিফ আলির সৌজন্যে ও আমান পোল্ট্রিফিড লিমিটেডের সহযোগিতায়।
দারুস সালাম সালাফিয়্যাহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক মেম্বার আলহাজ্ব আব্দুল তপ, প্রধান শিক্ষক একরামুল হক,আমান পোল্ট্রিফিড লিঃ এর ডি জি এম জাহিদুল ইসলাম, আমান ফিড এর ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম, মার্কেটিং অফিসার ফরহাদ আলী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ ওস্থানীয় গণমাধ্যমকর্মী।


