ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া কামনায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিড়ালদহ এলাকায় ( রাজশাহী -৫ পুঠিয়া – দুর্গাপুর) এর স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুলের উদ্যোগে। প্রার্থীর নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৪ জানুয়ারী সন্ধ্যা ৭ টা সময় বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া – দুর্গাপুরের সর্বস্তরের নেতাকর্মী দের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণ ।


