ধূমকেতু প্রতিবেদক, নাচোল : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার২২ জানুয়ারি বিকেলে নাচোল উপজেলা সদর ও পৌর এলাকায় এই প্রচারণা করাহয়।
প্রচারণা উপলক্ষে নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে হাজার হাজার নেতা-কর্মী ও অন্যান্য বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে থাকা নেতাকর্মীগ আলহাজ আমিনুল ইসলামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ভোট করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলেগিয়ে সকলের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রেলস্টেশন হাট চাতালে গিয়ে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম।
বক্তব্যে আমিনুল ইসলাম দলমত নির্বিশেষে সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে প্রতিটি পরিবারের মহিলাদের জন্য একটি ফ্যামিলি কার্ড ও প্রতিটি কৃষক পরিবারের জন্য একটি করে কৃষি কার্ড সরবরাহ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সব ধরনের “বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। তবে খেয়াল রাখতে হবে, প্রচারণায় যেন কোনো প্রকার অনিয়ম বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী মাস্টার, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা সাংগঠনিক সম্পাদক নূর কামাল, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে সকালে নিজ বাসভবন ঝিকড়া গ্রামে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের শুভ সূচনা করেন আলহাজ্ব আমিনুল ইসলাম।


