IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য তারেক রহমানেররাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলাপরাজিত জামায়াতের প্রার্থী নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে অভিনন্দন জানানচাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘেররাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্তজাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলা

রাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে বৃহস্পতিবার রাতে নির্বাচন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ফলাফল প্রকাশ করেন। তার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে নেতা কর্মী।

রাত পোহালেই শুক্রবার নেতা কর্মীদের ঢল নামে বিএনপি থেকে নির্বাচিত আবু সাইদ চাঁদের বাড়িতে।নেতা কর্মীদের আনন্দ উচ্ছ্বাস পরিণত হয় মিলন মেলায় । অধিকাংশদের হাতে ছিল কাগজের বানানো মালা ছাড়া ও তাজা ফুলের গাঁথা মালা। নির্বাচনী প্রচারণা কালে যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে বিজয়ের ফলাফল ঘোষণার আগেই অনেকেই ফুলের মালা গলায় পরিয়ে চাঁদের বিজয়কে আগে থেকেই জানান দিয়েছেন। তাদের সেই বিজয়ের হাসি রুপ নিলো বাস্তবে। এদিকে

দীর্ঘ কয়েক বছরের জুলুম নির্যাতন চাপা পড়ে যায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়। রাত গভীর হলে ও ফুরায় না আনন্দ উচ্ছ্বাস। চারঘাটে চাঁদের বাড়িতে যাওয়াদের সাথে আলাপকালে তারা অন্যায় অনিয়মকে পেছনে ফেলে ন্যায় ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা বলেছেন তখনই আসবে বিজয়ের পূর্ণতা।

রাজনৈতিক জীবনে আবু সাইদ চাঁদ শুধু শুভাকাঙ্ক্ষীদের কাছে নয় আম জনতার কাছেও মজলুম জননেতা হিসেবে পরিচিত। বিজয় উচ্ছ্বাসের মাঝে চাঁদ জানিয়েছেন চেয়ারম্যান নির্বাচিত হয়েও তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সংসদে গিয়ে দেশের ও জনগণের কথা বলার খায়েস থেকেই এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। যারা এবং যাদের পরিশ্রমে বিজয় হয়েছে, তাদের কথা ভূলবো না। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই নিয়ে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিবেন।

নির্বাচনী জনসভায় তিনি জানান দিয়েছেন, আল্লাহ তাআলা তার অনেক সম্পদ দিয়েছেন।সংসদ নির্বাচিত হয়ে অন্যায় অনিয়মের মাধ্যমে কিছু করতে হবে এমন ধারণা তার নাই। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31