IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ নিযুক্তপোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাইনতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

কুষ্টিয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শহরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আহত জুলাই যোদ্ধারা।

রবিবার (১ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে তাকে প্রত্যাহার করা হয়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই আদেশে আরও চারজন জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে গত বছরের ৮ নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক পদ থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয় ইকবাল হোসেনকে।

কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেনকে প্রত্যাহারের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই জেলা প্রশাসক ইকবাল হোসেনকে একজন ‌‘মানবতার ফেরিওয়ালা’ উল্লেখ করে এ আদেশে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ইকবাল হোসেনকে প্রত্যাহারের পরপরই কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘এ দেশে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষের মূল্য নেই।’

পোস্টটিতে কারোর নাম উল্লেখ করা না হলেও অনেকেই ধারণা করছেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের বিষয়টিকে ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেছেন। অবশ্য পরে পোস্টটি খুঁজে পাওয়া যায়নি।

এদিকে এ সিদ্ধান্তের প্রতিবাদে রাতে শহরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আহত জুলাই যোদ্ধারা। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল বা স্থগিতের দাবি জানান।

অন্যদিকে জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোমবার (২ মার্চ) সকাল ১০টায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক শেখ মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক কুষ্টিয়া জেলার সৎ, যোগ্য,মানবিক ও ন্যায়পরায়ণ জেলা প্রশাসকের আকস্মিক বদলির সিদ্ধান্তে জেলাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তার জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728