IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনামধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার

এ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া: বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, বর্তমান বিশ্বব্যবস্থা গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ ও নৈতিকতার অবক্ষয়ের প্রেক্ষাপটে তিনি লালনের দর্শনকে মানবতার বিকল্প পথ হিসেবে তুলে ধরেন।

সোমবার (২ মার্চ) কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত লালন স্মরণোৎসবে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, ‌‘পৃথিবী খুব কঠিন সময়ের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন আজ বড় সংকটে। এ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরি।’

বিশ্ব রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, শক্তিধর রাষ্ট্রগুলোর আধিপত্য বিস্তারমূলক নীতির ফলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে অস্থিরতা বাড়ছে। তিনি বলেন, এসব ঘটনা মানবিক মূল্যবোধের জন্য হুমকি। তবে তার এ বক্তব্য ব্যক্তিগত বিশ্লেষণ বলেও উল্লেখ করেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে ফরহাদ মজহার বলেন, দেশের জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় সংগ্রাম করলেও আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো বিশ্বব্যাংক, আইএমএফ ও ডব্লিউটিওর শর্ত রাষ্ট্র পরিচালনাকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান।

রমজানের পবিত্রতা রক্ষায় এবারের তিন দিনের অনুষ্ঠান একদিনে নামিয়ে আনা হয়েছে। সীমিত পরিসরে ধর্মীয় গাম্ভীর্যের মধ্যদিয়ে এবারের অনুষ্ঠান শেষ হয়।

বক্তৃতার শুরুতেই ফরহার মজহার উপস্থিত অতিথি ও ভক্তদের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘বিশ্বের অস্থির সময়ে লালনের মানবিক দর্শনই হতে পারে শান্তি ও সহাবস্থানের পথ।’

লালন দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, লালনকে ঘিরে সমাজে যে ‘গোপনীয়তা’ বা ‘গূঢ়বাদ’-এর ধারণা প্রচলিত রয়েছে তা অনেকাংশেই বিভ্রান্তিকর। তার মতে, ফকির লালন নিজেকে কখনো বাউল বা সুফি বলে পরিচয় দেননি, তিনি নিজেকে ফকির বলেছেন। তার মূল শিক্ষা ‘ভাব দিয়ে ভাব নেওয়া’ অর্থাৎ পারস্পরিক বোঝাপড়া ও প্রজ্ঞার চর্চা।

তিনি আরও বলেন, লালনের দর্শন দেহ ও চেতনার মধ্য দিয়ে ঈশ্বর-অনুভূতির কথা বলে, যা কোনো গোপন আচার নয়, বরং জ্ঞান, কল্পনা ও মানবিক বোধের বিকাশ। এ ধারার সঙ্গে সহজিয়া ও চৈতন্য ভাবধারার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

লালন একাডেমির কার্যক্রম নিয়ে সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, একাডেমি প্রতিষ্ঠার পরও লালনকে নিয়ে পর্যাপ্ত গবেষণা হয়নি। এছাড়া লালনের চিত্র উপস্থাপন ও কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, লালনের ভাবধারাকে সঠিকভাবে তুলে ধরতে হলে বিভ্রান্তি দূর করে প্রজ্ঞাভিত্তিক আলোচনা বাড়াতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728