IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানমান্দায় গভীর রাতে মাদ্রাসা চত্বরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগমহাদেবপুরে পুলিশের লাথির আঘাতেআসামির বাবার মৃত্যুর অভিযোগগোমস্তাপরে ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানআজারবাইজানে ইরানের ড্রোন হামলায় আহত ২ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারবরেন্দ্রের মাঠে মাঠে ধানের চারা রোপণের উৎসব চলছেকুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতবিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যতিক্রম উদ্যোগআরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় গভীর রাতে মাদ্রাসা চত্বরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মান্দায় গভীর রাতে মাদ্রাসা চত্বরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি ক্বওমী মাদ্রাসার কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া ক্বওমী মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রফিকুল ইসলাম (২৫)। তিনি মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাদ্রাসার ক্বারী শিক্ষক সাব্বির হোসেন জানান, রাত সোয়া দুইটার দিকে তিনি ছাত্র পারভেজকে সঙ্গে নিয়ে সাহরির রান্নার প্রস্তুতির জন্য রান্নাঘরের দিকে যান। এ সময় রান্নাঘর থেকে অচেনা এক যুবক বের হয়ে আসতে দেখেন। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পালানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, পরে ধাওয়া করে তাকে আটক করা হয় এবং গাছের ডাল দিয়ে মারধর করা হয়। এ সময় হইচই শুনে মাদ্রাসার আরও কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে এসে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান বলে দাবি করা হয়।

স্থানীয় বাসিন্দা আসলাম হোসেন বলেন, ‘আমি মাদ্রাসার ভেতরের মসজিদে ফজরের নামাজ আদায় করেছি। অথচ ভেতরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এ বিষয়ে কিছুই জানতে পারিনি।’
মাদ্রাসার মহাতামিম মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে তিনি মাদ্রাসায় গিয়ে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলামের হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্তসহ মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728