IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরাফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারদুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণসিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতিস্ত্রী বাড়ি ফিরে না আসায় অভিমানে স্বামীর আত্মহত্যাপ্রশাসক পদে মনোনয়নের দৌড়ে-নাচোলে বিএনপির পাঁচ জনসিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণরাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তামশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রেকার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনরাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহতসিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্বলিত পোস্টার, ফেস্টুন দেখা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা এসব পোস্টার ও ফেস্টুন সাঁটিয়েছেন।

পোস্টার ও ফেস্টুনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁরা রাজনৈতিক দলের ছবি ও নিজের রাজনৈতিক পদবি উল্লেখ করেছেন। কেউ কেউ নির্বাচনের কথা উল্লেখ না করে শুধু পদবি উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন।

একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে,নিয়ামতপুর উপজেলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি ষষ্ঠ ও শেষ ধাপের ষষ্ঠ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে আগামী বছরের শুরুতেই এই উপজেলায় সপ্তম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যেই সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানো শুরু করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন,এর আগের নির্বাচনে আগে যারা শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ফেস্টুন টাঙিয়েছিল এবার তাঁদের দেখা যাচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অনেক নতুন নতুন মুখকে দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন বাজার, রাস্তার মোড় ও জনগুরুত্ব স্থানে
সম্ভাব্য প্রার্থীদের ঈদ শুভেচ্ছার পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে।

উপজেলার ভাবিচা বাজারে অন্তত ১০জন প্রার্থীর পোস্টার ও ফেস্টুন দেখা গেছে। এসব পোস্টার লাগানোর ফলে ভোটারদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে।

ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা আছে। সেটা জানানোর জন্য ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি ভাবিচা ইউনিয়নের ভোটাররা ভালোবেসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’
তিনি আরও বলেন, ‘জনগণ ভালোবেসে আমাকে নির্বাচিত করলে আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করবো।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728