ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ সরকারের আমলে হেলমেট বাহিনীর হামলার শিকার ইউপি চেয়ারম্যানসহ সেই তিন যুবদল নেতা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ।
শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা দলীয় কার্যালয়ে তিন যুবদল নেতাকে এই উপহার তাদের হাতে তুলে দেয়া হয়। এসময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক রওশন উল ইসলাম,সদস্য সচিব রুহুল আমিন মধু,রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন,যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস,ফরহাদ হোসেন ও সিরাজ এ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
দলীয় সুত্র জানায়,আওয়ামীলীগ সরকারের আমলে গত ২০২৩সালের ১২ নভেম্বর পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এসময় হেলমেট বাহিনীর সদস্যরা প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুর রহমানকে গুরুত্বর আহত করে। এছাড়া ওই বছরের ২সেপ্টেম্বের সন্ধ্যায় যুবদল নেতা আনোয়ার হোসেন মোটরসাইকেল যোগে আবাদপুকুর বাজার থেকে নিজ বাড়ী আমগ্রামে ফিরছিলেন।
এসময় আবাদপুকুর-রাণীনগর সড়কের আমগ্রামের মোড়ে পৌছলে হেলমেট বাহিনীর সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। ওই বছরের ২৩অক্টোবর রাত আটটা নাগাদ যুবদল নেতা আবু রায়হান মালশন গ্রামে ফিরছিলেন। এসময় বড়গাছা-মালশন সড়কের মাঝামাঝি স্থানে পৌছলে হেলমেট বাহিনীর সদস্যরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।




