IMG-LOGO

শুক্রবার, ২০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় শহরে ঈদের জামাত কখন কোথায় জেনে নিনসকাল ৮টায় বাঘার ইদগাহে বড় ঈদ জামাতজামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদরাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩যুবদল নেতাকে প্রধান মন্ত্রীর উপহারগোদাগাড়ীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১নন্দীগ্রামে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন এমপিসিংড়ায় এতিম শিশুদের ঈদের পোশাক দিলেন এসএসসি ব্যাচসিংড়ায় দাউদার মাহমুদের ঈদসামগ্রী বিতরণপুঠিয়ায় অতিরিক্ত পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি করায় জরিমানাচাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকায় শাড়ি ও নগদ অর্থ বিতরণপোরশায় ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসনপুঠিয়ায় সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপনরাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা বুলেটপোরশায় প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণকুষ্টিয়ায় ন/ব/জা/ত/কে/র ব/স্তা/ব/ন্দি লা/শ উদ্ধার১৯নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চান রুমন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সকাল ৮টায় বাঘার ইদগাহে বড় ঈদ জামাতজামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

সকাল ৮টায় বাঘার ইদগাহে বড় ঈদ জামাতজামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বড় জামায়াতে নামাজ আদায় করলে প্রচুর সোয়াব পাওয়া যায়, দোয়া কবুল হয়, নেক মকছুদ পূর্ণ হয়- এমন বিশ্বাস থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসেন উপজেলা সদরে বাঘা মাজার ঈদগাহ মাঠে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক,জনপ্রতিনিধি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও ধর্শপ্রাণ মুসলানরা ছাড়াও ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক মুসল্লি সমবেত হন রাজশাহীর ঐতিহাসিক বাঘার এই ঈদগাহ মাঠে। নামায আদায়ের জন্য আসেন নারিরাও। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় হযরত শাহদৌলার স্মৃতি বিজড়িত এ ঈদগাহ মাঠের সুনাম ছড়িয়ে পড়ায় প্রতিবছরই বাড়ছে মুসল্লির সংখ্যা। দেশের দূরদূরান্ত থেকে আসা মুসলিল্গরা ২/১ দিন আগে এসে উঠেন আত্মীয়-স্বজনের বাড়ি, মাজার প্রাঙ্গন,কিংবা স্কুল কলেজের বরান্দায়।

প্রাচীনকালের বহুল আলোচিত রাজশাহীর বাঘা মাজার ঈদগাহে এবারও জেলার অন্যতম বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক বছরগুলোতে আনুমানিক ১০/১৫ হাজার মুসল্লি­ জামাতে নামাজ পড়েছেন। কিন্তু এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

কমিটি সুত্রে জানা গেছে,সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। কানায় কানায় পূর্ণ হয়ে যাবে পুরো মাঠ । ইমামতি করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ । নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও বাংলাদেশের উন্নয়নের জন্য দোয়া করা হবে । রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বাঘার এই ইদগাহে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

রাজশাহী জেলা শহর থেকে ৪৮ কিঃ মিঃ পূর্ব-দক্ষিনে বাঘা উপজেলা সদরে হযরত শাহদৌলা (রহঃ)এর মাজার ও শাহী মসজিদের উত্তর-পশ্চিম কোণে এ মাঠ। প্রাচীন কাল থেকেই ঈদগাহ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠানের উল্লেখ পাওয়া গেলেও হযরত শাহদৌলা (রহঃ) এর বাঘায় আগমনের পর প্রায় ৫শত বছর ধরে এ মাঠে ঈদের জামায়াত অনুষ্টিত হয়ে আসছে বলে জানা গেছে।

বাঘা ওয়াকফ এষ্টেটের মোতয়াল্লির দেওয়া তথ্য মতে, হযরত শাহদৌলা (রহঃ) এর পুত্র হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) এর মৃত্যুর পর তাঁর তৃতীয় পুত্র মাওলানা শাহ আব্দুল ওয়াহাব (রহঃ) বাঘার খানকার দায়ীত্বভার গ্রহণ করেন। ওই সময় দিল্লির সম্রাট শাজাহানের প্রেরিত শাহী ফরমান যোগে ৪২টি মৌজা মদদ মাস স্বরূপ দান লাভ করেন (১০৩০ হিজরী)। তখন শালিমানা ছিলো ৮ হাজার টাকা। হযরত আব্দুল ওয়াহাবের মৃত্যুর পর তার দুই পুত্রের মধ্যে হযরত শাহ মোহম্মদ রফিক (রহঃ) ১০২৮ হিজরী সনে ২০৩৭/আনা শালিআনার সম্পত্তি ওয়াকফ করেন। এ সম্পত্তিতেই এ ঈদগাহ মাঠ।

ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রতিবছর বাঘার ঈদগাহে আসা মুসল্লির সংখ্যা বাড়ায়, মাঠের সম্প্রসারন করে মাঠের পশ্চিম পার্শ্বের পুকুর ভরাট করে মাঠের পরিধি বাড়ানো হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান,বাড়তি নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728