IMG-LOGO

রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা’রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ডরাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতারমহাদেবপুরে রোগাক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির দায়েভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানাজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছারাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭‘সেই প্রতীক্ষা আর শক্তি- সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার’প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎগোদাগাড়ীতে হামের সংক্রমণ রুখতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরুশপিংমল ও দোকানপাট বন্ধের সময় ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টায় সিদ্ধান্ত জানাল সরকারতারাগঞ্জে জ্বালানি তেল সরবরাহে মতবিনিময় সভা অনুষ্ঠিতপাইলট উদ্ধারে যাওয়া মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরানমহাখালী-তেজগাঁও লিংক রোড অবরোধ শ্রমিকদেরযেভাবে উদ্ধার হলেন ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলট
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জিল্লুর রহমান (৩০) নামে এক মাদক সেবিকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার মধ্য রাতে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। দন্ডিত জিল্লুর রহমান উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামের শুকবর আলীর ছেলে। তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত সুত্র জানায়, জিল্লুর রহমান প্রতিনিয়ত মাদক সেবন করে পরিবারের লোকজনের উপর নির্যাতন করে আসছিল। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্য রাতে রাজাপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে মদপান অবস্থায় হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আরো একশত টাকা জরিমানা করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,দন্ডিত জিল্লুর কে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031