IMG-LOGO

মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার দাবি পরিবারের, অতঃপর…সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা অর্থদন্ডসিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণরাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতে যুবকের কারদন্ডরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়ানন্দীগ্রামে ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক-২বাঘার পাম্পে বৈধ কাগজ ছাড়া তেল বিক্রি বন্ধ, ভ্রাম্যমান আদালতের অভিযানে বাইকারের জরিমানাসিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার প্রাণহানীগোমস্তাপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালনঅবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার ২, ট্র‍্যাক্টর ও এস্কেভেটর জব্দনন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তাক গ্রেপ্তারগোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধনমহাদেবপুরে গর্ভপাত ঘটাতে গিয়ে গৃহবধূর মৃত্যুচার মাস পর কবর থেকে লাশ উত্তোলনচাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা অর্থদন্ড

সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা অর্থদন্ড

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ভেকুর চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে এবং এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা ও চামারি ইউনিয়নের সোনাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

এসময় সোনাপুর এলাকায় তিন ফসলি আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে সুলতান আলী নামে এক ভেকু কন্টাক্টরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত দুইটি ভেকুর চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃষি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031