IMG-LOGO

মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেফতাররাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাস্টার প্যারেড ও কল্যান সভাফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক,মালামাল সরিয়ে সড়ক উন্মুক্তের নির্দেশহত্যার পর পুকুরে ফেলে দেওয়ার দাবি পরিবারের, অতঃপর…সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা অর্থদন্ডসিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণরাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতে যুবকের কারদন্ডরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়ানন্দীগ্রামে ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক-২বাঘার পাম্পে বৈধ কাগজ ছাড়া তেল বিক্রি বন্ধ, ভ্রাম্যমান আদালতের অভিযানে বাইকারের জরিমানাসিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার প্রাণহানীগোমস্তাপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালনঅবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার ২, ট্র‍্যাক্টর ও এস্কেভেটর জব্দ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে রাজশাহী কাজলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার আভা, জুনিয়র শিক্ষক মতিউর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় প্রশাসক মহোদয় বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহমর্মিতা নয়, প্রয়োজন সমান অধিকার, মর্যাদা ও ভালোবাসা।

তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো তাদের পাশে থাকা, তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করা। বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হলে তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “রাজশাহী জেলা পরিষদ সবসময় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সচেতন ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031