IMG-LOGO

বুধবার, ৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তান যেভাবে যুদ্ধ থামালোতানোরে ডাক্তারের বিপরীতে কর্মচারী দিয়ে ছাগলের বাচ্চার অপারেশন, মৃত্যুফুলবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভারাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাগমারায় অবৈধভাবে পুকুর খনন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এস্কেভেটর অকেজোনওগাঁর মহাদেবপুরে চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে পেটানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধেজনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান কাজ: আইজিপিজয়শঙ্করের সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রীরাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় ‘শিক্ষার সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতগোমস্তাপুরে সাফ অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী খেলোয়ার ইউসুফ আলীকে বীরোচিত সংবর্ধনারাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিটগোমস্তাপুরের পাম্পগুলোতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরুমান্দায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ডাক্তারের বিপরীতে কর্মচারী দিয়ে ছাগলের বাচ্চার অপারেশন, মৃত্যু

তানোরে ডাক্তারের বিপরীতে কর্মচারী দিয়ে ছাগলের বাচ্চার অপারেশন, মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, ​তানোর : রাজশাহীর তানোরে প্রাণী সম্পদ অফিসের কর্মরত ডাক্তারের বিপরীতে কর্মচারী দিয়ে ছাগলের বাচ্চার অপারেশনের সময় মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) সকালের দিকে প্রাণী সম্পদ অফিসে ঘটে ছাগলের বাচ্চার মৃত্যুর ঘটনাটি। ছাগলের বাচ্চার মৃত্যুর পর ওই অসহায় মহিলাকে অনুদানের কথা বলে সান্তনা দেন বলেও নিশ্চিত করেন ভুক্তভোগী এবং সরকারি কোন সহোযোগিতা এলে দেয়া হবে বলে মরা ছাগলের বাচ্চা নিয়ে বাড়িতে চলে যেতে বলেন ভেটোনারী সার্জন ডা. সুমন মিয়া।

মরা ছাগলের বাচ্চা কোলে নিয়ে উপজেলা পরিষদের মিলনায়তনের কাছে দুই সন্তান নিয়ে কান্না করছিলেন অসহায় গৃহবধূ সেলিনা বেগম। তার বাড়ি উপজেলার মোহর গ্রামে। সে নাজমুলের স্ত্রী।

তিনি জানান, সকালে ছাগলের বাচ্চা নিয়ে আসি অপারেশনের জন্য। অপারেশন করার সময় ছাগলের বাচ্চা নুয়ে পড়ে। নড়াচড়া বন্ধ হয়ে যায়। তখন বলা হয় ছাগলের বাচ্চা মারা গেছে। আমি কারন জানতে চাইলে তারা বলে চিকিৎসা করার সময় মানুষ মারা যায়। ছাগল মারা যেতেই পারে। আপনি বাড়িতে চলে যান। সরকারি কোন সহায়তা এলে আপনাকে দেয়া হবে বলে নাম লিখে নেয়।

তিনি আরো জানান, আমি অত্যান্ত গরিব অসহায়। বিগত চার বছর ধরে ছাগল লালন পালন করার পর একটা বাচ্চা হয়। বাচ্চা টি খাসি করার জন্য বুধবার সকালে অফিসে নিয়ে আসি। কিন্তু এমন চিকিৎসা দিল যে সাথে সাথে ছাগলের বাচ্চা মারা গেল। অফিসে এসেও সঠিক ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে না। কর্মচারীদের দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

সেখানে আরো কয়েকজন মহিলা জানান, এর আগেও কয়েকটি ছাগলের বাচ্চা অপারেশনের সময় মারা যায়। তাদেরকেও সহায়তার কথা বলে এভাবে পাঠিয়ে দেয় তারা। এসবের কোন প্রতিবাদ করলে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন তাদের লোকজন। ক্ষতি পূরনের কথা বলা হলে সাব জানিয়ে দেয়, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অনেক রোগী মারা যায়। তাদেরকে ক্ষতি পুরুন দেয় কি কর্তৃপক্ষ এমন নানা ধরনের কথাবার্তা বলে তাড়িয়ে দেয়। ডাক্তাররা রুমে আরামে বসে থাকে। তারা রুম থেকে বের হয়না। যাকে তাকে দিয়ে চিকিৎসা কার্যক্রম করিয়ে নেয়।

প্রাণী সম্পদ অফিসে গিয়ে দেখা যায়, এক কর্মচারী বা বহিরাগত লোক গরু ছাগলের চিকিৎসা দিচ্ছে। প্রধান কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী দুপুর সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অফিসে ছিলেন না। অফিসে ছিলেন ভেটোনারি সার্জন ডা: সুমন মিয়া। তিনি জানান, ছাগলের বাচ্চার দুই ধরনের অপারেশন করা হয়। অপেন ম্যাথড, ক্লোজ ম্যাথড।

অপারেশনের সময় বাচ্চা মারা যেতে পারে বলেও মালিককে বলা হয় এবং লিখিত নেয়া হয়। আমি অপারেশন করিনি, অফিসের অন্য লোক করেছে। আপনি কি তাকে অনুমতি দিয়েছিলেন জানতে চাইলে তিনি জানান, অনুমতি ছাড়া কি কাজ করতে পারবে। কে অপারেশন করেছে জানতে চাইলে তিনি জানান, অফিসের পাঁচ থেকে ছয়জন লোক চিকিৎসা দিয়ে থাকেন তারাই করেছে। ছাগলের বাচ্চার মালিককে সব বুঝিয়ে বলা হয়েছে, সরকারি সহায়তা এলে তাকে সহযোগিতা করা হবে। আপনি অফিসে থাকার পরও তাদেরকে দিয়ে কেন অপারেশন করালেন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, তারা তো প্রতিনিয়তই চিকিৎসা করে থাকেন। এখন একটা দূর্ঘটনা ঘটে গেছে। আবার হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সব রোগীতো বাঁচে না বলে দায় সারেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031