IMG-LOGO

শুক্রবার, ২০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা বুলেটপোরশায় প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণকুষ্টিয়ায় ন/ব/জা/ত/কে/র ব/স্তা/ব/ন্দি লা/শ উদ্ধার১৯নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চান রুমনক্যান্সার আক্রান্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতাবাগমারায় পীরগঞ্জ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতফুলবাড়ীতে ৫২৩ জন দুস্থ্য ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদাননিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণরাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরাফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারদুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> স্বর্ণপদক জয়ী আবৃত্তিশিল্পী নিপার আত্মহত্যা, অতঃপর…

স্বর্ণপদক জয়ী আবৃত্তিশিল্পী নিপার আত্মহত্যা, অতঃপর…

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বর্ণপদক জয়ী বরিশাল নগরীর আবৃত্তিশিল্পী শামসুন্নাহার নিপাকে আত্মহত্যার প্ররোচনার মামলায় তার প্রেমিক আমিরুল ইসলামকে (২৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ১৩ দিন পর তাকে গ্রেপ্তার করা হলো।

শনিবার দুপুরে আদালতের মাধ্যমে আমিরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত আমিরুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি নরসিংদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

নিজের ফেসবুক আইডিতে ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’ পোস্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন নিপা।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গত ৩ আগস্ট নগরীর উত্তর মল্লিক রোডের জাহান ম্যানশনের বাসা থেকে নিপার লাশ উদ্ধার করা হয়। ১৩ আগস্ট নিপার বোন ডালিয়া আক্তার বাদী হয়ে একমাত্র আমিরকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল নিপা ও আমিরের। আত্মহত্যার আগে নিপা বিয়ের জন্য চাপ দিলে তাতে অস্বীকৃতি জানায় এবং আত্মহত্যায় প্ররোচিত করে বলে অভিযোগ আনা হয়।

পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, পরবর্তীতে আমিরের তথ্য-উপাত্ত সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার নরসিংদীতে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এখান থেকে গ্রেপ্তার করা হয় আমিরকে। আজ দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিপা মৃত ফজলুল করিমের মেয়ে। মাও নেই তার। নিপা তার বোন ডালিয়ার সাথে বসবাস করতেন। নগরীর একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছিলেন। এছাড়া তিনি উদীচী ও বরিশাল নাটক’র সদস্য ছিলেন। উদীচীতে নিয়মিত আবৃত্তি করতেন নিপা। কবিতা আবৃতি করে মাগুরার জিয়াউল হক স্বর্ণপদক পেয়েছিলেন।

প্রতিদিনের মতো ২ আগস্ট রাতে পরিবারের সকলে খাবার খয়ে যে যার রুমে চলে যান। পরদিন ৩ আগস্ট সকালে ঘুম থেকে জেগে নিপাকে তুলতে গিয়ে দরজা বারবার আঘাত করেন বোন ডালিয়া। কিন্তু সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান ঘরের আড়ার সাথে নিপার লাশ ঝুলছে। এরপর থানায় খবর দেয়া হয়। সেখান পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনার ১০ দিন পর ডালিয়া মামলা দায়ের করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728