IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণসিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতিস্ত্রী বাড়ি ফিরে না আসায় অভিমানে স্বামীর আত্মহত্যাপ্রশাসক পদে মনোনয়নের দৌড়ে-নাচোলে বিএনপির পাঁচ জনসিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণরাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তামশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রেকার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনরাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহতসিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছা
Home >> নগর-গ্রাম >> মহানন্দা নদীর উপর নির্মিত হচ্ছে আরেকটি সেতু

মহানন্দা নদীর উপর নির্মিত হচ্ছে আরেকটি সেতু

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : সীমান্ত নদী মহানন্দার উপর আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (২১ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ফহরমঘাট এলাকায় ভিত্তি ফলক উম্মোচনের মাধ্যমে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।

এ উপলক্ষে বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন, এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল, হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ গাফফার মুকুল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী প্রমুখ।

প্রসঙ্গত, বহুপ্রতিক্ষিত এ সেতুটি নির্মিত হলে ভোলাহাট উপজেলার দলদলি ও গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728