IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনামধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহতকুষ্টিয়ায় ওসির বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাচোলে দুর্নীতি বিরোধী দিবস পালিত

নাচোলে দুর্নীতি বিরোধী দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : নাচোলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায়, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, ”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা”।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার।

উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আগামীর সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।

আজকের এই প্রতিপাদ্য আমাদের সেই বার্তাই দিচ্ছে যে, তারুণ্যের একতাই পারে শুদ্ধতার ভিত্তি গড়তে। তিনি আরও বলেন, সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

সভাপতির বক্তব্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আওয়াল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতি একটি সমাজের মূল ভিত্তি নষ্ট করে দেয়। এই দিনে আমাদের শপথ নিতে হবে যে, আমরা ব্যক্তিগত ও সামাজিক জীবনে সব ধরনের দুর্নীতিকে না বলব। দুর্নীতি প্রতিরোধে কমিটি সর্বদা কাজ করে যাবে।”

​অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিভিন্ন সুপারিশ পেশ করেন। আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা দুর্নীতি বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ওসি আছলাম আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728