ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁয় নতুন আঙ্গিকে “উন্নত সেবায় হিরো সার্ভিস আপনার অপেক্ষায়” এই প্রত্যয় নিয়ে নওগাঁয় শুরু হলো পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টারের পথচলা। বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষ কারিগরি সহায়তায় গ্রাহকসেবাকে আরও সহজ ও মানসম্মত করতে এই আধুনিকায়ন করা হয়েছে।
সম্প্রতি এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতার মাহফিলের মাধ্যমে এই নতুন যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএমসিএল (HMCL), নিলয় বাংলাদেশ লি. এর সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন নিলয় মটরস এর হেড অফ সেলস রাশেদুল ইসলাম, প্রমূখ।
উদ্বোধনকালে প্রধান অতিথি বিজয় কুমার মণ্ডল বলেন, “নওগাঁর গ্রাহকদের হাতের নাগালে উন্নত ও ডিজিটাল সার্ভিস পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই সেন্টারের মাধ্যমে হিরো ব্যবহারকারীরা এখন থেকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য সেবা পাবেন।”
পল্লী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামরুল হাসানের সুনিপুণ ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিলয় মটরসের রিজিওনাল ম্যানেজার বিশ্বজিত ভট্টাচার্য, সার্ভিসের রিজিওনাল ম্যানেজার মোকাররম হোসেন, সেলসের এরিয়া ম্যানেজার জুলফিকার আলী জনি এবং সার্ভিস এরিয়া ম্যানেজার ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক মোফাজ্জল হোসেন।
সংশ্লিষ্টরা জানান, এই আধুনিক সার্ভিস সেন্টারে অত্যাধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতির মাধ্যমে মোটরসাইকেল চেক আপ করা হবে। এছাড়া এখানে হিরোর শতভাগ অরিজিনাল খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা দেওয়া হচ্ছে।
উদ্বোধন শেষে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, বিপুল সংখ্যক হিরো গ্রাহক এবং অভিজ্ঞ মেকানিকরা অংশ নেন। এই নতুন সেন্টারের মাধ্যমে নওগাঁর মোটরসাইকেল সেবায় এক নতুন মানদণ্ড তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


