IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগসীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কঠোর নজরদারিরায়গঞ্জে জমে উঠেছে ঈদের জমজমাট কেনাকাটাফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতবাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিতসরকার অবসরে পাঠাল অতিরিক্ত পাঁচ আইজিপিকেজঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানআগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরুবাঘায় মুখোমুখি সংঘর্ষে করিমনের চাপে প্রাণ গেল সিএনজির চালকসহ তিন জনের
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেন

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন খাল খনন কাজের উদ্বোধন করেছেন। সোমবার (৯ মার্চ) বিকালে বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর উদ্যোগ ১ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন এলাকায় পৌনে দুই কিলোমিটার খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সেসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষকদের সেচ ও পানি নিষ্কাশনে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল। খালটি পুনঃখনন করা হলে জমিতে সহজে পানি প্রবাহ নিশ্চিত হবে এবং কৃষকরা উপকৃত হবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, কৃষি কর্মকর্তা গাজীউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা কল্পনা রানী, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা, আসাদুল হক, সাজ্জাদুল হক, উপজেলা প্রকৌশলি নুরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান তারেক ও নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম ২০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল পরিদর্শন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728