IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সৌদি আরবের খেজুর বিতরণমান্দায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ১ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালারাজশাহী সিএনজি মালিক সমিতির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’পোরশায় ইফার যাকাত ফান্ড থেকে ১৪ জনকে সাহায্য প্রদানপোরশায় প্রাণীসম্পদ দপ্তরের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণনিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ড
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ১

মান্দায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ১

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম পিন্টু রহমান (৩৫)। তিনি চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আব্দুল হাকিম। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইব্রাহীম হোসেন জানান, পিন্টু রহমান পেশায় একজন কৃষিশ্রমিক ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি আব্দুল হাকিমের বোরো ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে পিন্টু রহমান গুরুতর আহত হন এবং আব্দুল হাকিমও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পিন্টু রহমানের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম। তিনি জানান, বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news