IMG-LOGO

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাইবার ক্রাইম ও ব্ল্যাকমেইল নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করলেন পুলিশ সুপারদিরাইয়ে দুই গ্রামে সংঘর্ষ, নিহত ২, আহত ৪০পাকিস্তান যেভাবে যুদ্ধ থামালোতানোরে ডাক্তারের বিপরীতে কর্মচারী দিয়ে ছাগলের বাচ্চার অপারেশন, মৃত্যুফুলবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভারাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাগমারায় অবৈধভাবে পুকুর খনন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এস্কেভেটর অকেজোনওগাঁর মহাদেবপুরে চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে পেটানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধেজনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান কাজ: আইজিপিজয়শঙ্করের সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রীরাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় ‘শিক্ষার সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতগোমস্তাপুরে সাফ অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী খেলোয়ার ইউসুফ আলীকে বীরোচিত সংবর্ধনারাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> দিরাইয়ে দুই গ্রামে সংঘর্ষ, নিহত ২, আহত ৪০

দিরাইয়ে দুই গ্রামে সংঘর্ষ, নিহত ২, আহত ৪০

ধূমকেতু নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক সংঘর্ষে দুজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ দুই সংঘাতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলাকে কেন্দ্র করে হামিদ মিয়া ও হুসেন মিয়া পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে হুসেন মিয়া পক্ষের আহাদুল (২৫) নামের একজন মারা যান। তিনি গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এদিকে রফিনগর গ্রামে হাঁস খাওয়া নিয়ে শফিক মিয়া ও আশরাফ মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন (৫৫) মারা যান।

এলাকাবাসী জানান, আশরাফ মিয়ার লোকজন শফিক মিয়ার আত্মীয় আবুল বশরের হাঁস চুরি করে বলে অভিযোগ ওঠে। বুধবার সন্ধ্যার দিকে বশর মিয়ার লোকজন হাঁস খাওয়ার কারণ জানতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, “সন্ধ্যায় সংঘর্ষের পর খবর পেয়ে আমি এলাকায় চলে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

“সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031