IMG-LOGO

মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক,মালামাল সরিয়ে সড়ক উন্মুক্তের নির্দেশহত্যার পর পুকুরে ফেলে দেওয়ার দাবি পরিবারের, অতঃপর…সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা অর্থদন্ডসিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণরাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতে যুবকের কারদন্ডরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়ানন্দীগ্রামে ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক-২বাঘার পাম্পে বৈধ কাগজ ছাড়া তেল বিক্রি বন্ধ, ভ্রাম্যমান আদালতের অভিযানে বাইকারের জরিমানাসিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার প্রাণহানীগোমস্তাপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালনঅবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার ২, ট্র‍্যাক্টর ও এস্কেভেটর জব্দনন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তাক গ্রেপ্তারগোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধনমহাদেবপুরে গর্ভপাত ঘটাতে গিয়ে গৃহবধূর মৃত্যুচার মাস পর কবর থেকে লাশ উত্তোলন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার দাবি পরিবারের, অতঃপর…

হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার দাবি পরিবারের, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় স্থানীয় এক পুকুর থেকে সানারুল ইসলাম (৪৫) নামে নিখোঁজ চা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭-০৪-২৬) ভোর সাড়ে ৪টায় উপজেলার মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সানারুল বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মৃত খলিল উদ্দিন মন্ডল ছেলে । তিনি স্থানীয় মনিগ্রাম বাজারের একজন চা ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সুত্রে জানা যায়,দুই বছর আগে একই ইউনিয়নের তুলশিপুর গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন সানারুল। এর আগে তার বসতভিটা ছিল বেড় হাবাসপুর গ্রামে।

সানারুলের স্ত্রী বুলুয়ার জানান,প্রতিদিন দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে এগিয়ে নেওয়ার জন্য ফোন দেয়। ঘটনার রাতেও সে রাত ১১ টা ৫৬ মিনিটে ফোন দেয়। ফোন কলের মাধ্যমে বাড়ি থেকে বের হয়ে আগায়ে নিতে যাওয়ার পথে মোবাইলের আলো দেখতে পান। কিন্তু হঠাৎ করেই সেই আলো বন্ধ হয়ে যায়। পরে তাকে আর খুঁজে না পেয়ে পাশের বাড়ির রাজু ও তার মাকে নিয়ে খুজতে বের হন।

এ সময় স্থানীয় পুকুর পাড়ে সেন্ডেল ও বাজার করা ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় পুকুরে জাল নামিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান। পরিকল্পিত হত্যার পর পুকুরে মরদেহ ফেলে দেওয়ার দাবি পরিবারের।

তাদের দুই ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে সেলিম কাঠ মিস্ত্রী ও ছোট ছেলে ট্রাকের হেলপারের কাজ করে। বাড়িতে যাতায়াতের জমি নিয়ে স্থানীয় ৩জনের সাথে বিরোধ ছিল।

পুলিশের প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031