IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সৌদি আরবের খেজুর বিতরণমান্দায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ১ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালারাজশাহী সিএনজি মালিক সমিতির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’পোরশায় ইফার যাকাত ফান্ড থেকে ১৪ জনকে সাহায্য প্রদানপোরশায় প্রাণীসম্পদ দপ্তরের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণনিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ড
Home >> রাজশাহী >> বড়গাছীতে আগুনে ভূষ্মিভুত বাড়ি

বড়গাছীতে আগুনে ভূষ্মিভুত বাড়ি

ধূমকেতু প্রতিবেদক : শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ভ্যাচালক আব্দুল গফুরের বাড়ি। পুড়ে মারা গেছে বড় গাভী গরু। গাভীটির পেটে বাচ্চা ছিল। আরো একটি বাছুরও পুড়ে গেছে। এছাড়াও টিভিসহ ঘরের যাবতীয় আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছে স্বামী আব্দুল গফুর ও স্ত্রী কাজলী বেগম।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বেতকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাজশাহী জেলা পরিষদের সদস্য এমদাদুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভ‚ক্তিভোগিদের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার টাকা অনুদান দেন।

ক্ষতিগ্রস্ত ভ্যানচালক আব্দুল গফুরের স্ত্রী কাজলী বেগম জানান, রোববার রাতে খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে আগুন লাগার বিষয়টি টের পান। এসময় তাদের চিৎকারে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

সংবাদ পেয়ে নওহাটা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, আগুনে পুড়ে মারা গেছে ১টি পেটে বাচ্চাসহ বড় গাভী গরু, পুড়ে গেছে আরো একটি বাছুর গরু, পুড়ে ছাই হয়েছে টিলি, মোবাইল, বাস্ক, সুকেশ, চাল, কিছু গচ্ছিত টাকাসহ ঘরের সকল আসবাবপত্র। এমনকি যে পোশাকটি পরে আছি এটিও ধার করা।

বড়গাছী ইউপির চেয়ারম্যান সোহেল রানা জানান, সকালে ঘটনাস্থলে গিয়েছেন এবং বিষয়টি পবা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728