ধূমকেতু প্রতিবেদক : ‘নায্যমূল্যে সকল প্রাণের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত কর’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত।
সোমবার বেলা ১১ টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
অবস্থান কর্মসূচীতে স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক গবেষণাধর্মী তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, সেবা পরিবার, সামাজিক কল্যাণ সংস্থা, এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন (আই), স্বপ্নপূরণ ফাউন্ডেশন, গ্রীণ ভয়েস, স্বপ্নচারী উন্নয়ন সংগঠন, সেভ দি ন্যাচার এন্ড লাইফসহ প্রায় ১৫টি সংগঠন অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান।



