IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Home >> টপ নিউজ >> জাতীয় >> বিজিবি’র অভিযানে ৬৫ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

বিজিবি’র অভিযানে ৬৫ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অক্টোবরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৬৪ কোটি ৯৫ লক্ষ ১৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে।

আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৩ হাজার ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ৫৮৮ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৩৮৬ বোতল বিদেশী মদ, ৩৮৫ ক্যান বিয়ার, ১ হাজার ৪৮৭ কেজি গাঁজা, ৪৩০ গ্রাম হেরোইন, ১২ হাজার ৮৩৭টি উত্তেজক ইনজেকশন, ৪ হাজার ৮৮৮টি এ্যানেগ্রা অথবা সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৪৪ হাজার ৯৮০টি অন্যান্য ট্যাবলেট।

চোরাচালান পণ্যের মধ্যে ১৬ কেজি ৫৮২ গ্রাম স্বর্ণ, ১৫ কেজি ৪৬৫ গ্রাম রূপা, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১ হাজার ৯০৫টি ইমিটেশনের গহনা, ৪৫ হাজার ৭৭৭টি কসমেটিক্স সামগ্রী, ৩ হাজার ৪৬৯টি শাড়ি, ৩৭৯টি থ্রিপিস বা শার্টপিস, ৩ হাজার ৪৯টি তৈরী পোশাক, ৫ হাজার ১৫৫ ঘনফুট কাঠ, ৪ হাজার ২৮৬ কেজি চা পাতা, ১৬ হাজার ৯০০ কেজি কয়লা, ৫টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ৫টি পিকআপ, ৩১টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৯২টি মোটর সাইকেল রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ৮টি একনলা বন্দুক, ১টি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৬৩ জন চোরাকারবারীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২৫০ জন বাংলাদেশি নাগরিক ও ৭ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আজ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31