IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> পত্নীতলায় পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে কাঞ্চন দিঘী পাড়ের মানুষের

পত্নীতলায় পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে কাঞ্চন দিঘী পাড়ের মানুষের

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পরিযায়ী পাখির কিচির মিচির কলকাকলীতে ঘুম ভাঙছে কাঞ্চন দিঘী পাড়ার মানুষের। ঋতু বৈচিত্র্য ষড় ঋতরু বাংলাদেশে শীত এলেই প্রকৃতি সাজে নতুন সাজে দেশের বিভিন্ন স্থানের মত পত্নীতলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী জলাশয় কাঞ্চন দিঘী প্রাকৃতির রূপে সেজেছে নতুন সাজে। প্রকৃতির রূপটাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অতিথি পাখির দল সাজিয়েছে আরো নতুন করে।

নওগাঁ পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে অবস্থিত এ দিঘী। শহর থেকে প্রায় ৩ কি.মি দূরে কাঞ্চন গ্রামে চির নিদ্রায় শায়িত হযরত যহর উদ্দীন (রঃ) মাজার সংলগ্নে অবস্থান হওয়াই অনেকে যহর উদ্দীনের দিঘীও বলে থাকেন। উপজেলা সদর নজিপুর বাস্ট্যান্ড থেকে অটোর্চাজার, মোটরসাইকেল, ভ্যান, রিকশা সহ যে কোনো যানবাহন যোগে যাওয়া যায়। শীতের আগমনে দিঘিতে ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখির দল। পাখিদের মুহুর্মুহু কলতানে পুরো দিঘি এলাকা পরিণত হয়েছে পাখির স্বর্গরাজ্যে।

সন্ধ্যা নামলেই দিঘীপাড়ের গাছগাছালিতে আশ্রয় নেয় এসব পাখি। পাখিদের অবাধ বিচরণ, জলকেলি ও খুনশুটি কিচিরমিচির কলতানে মুখর দিঘীটি। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় খাবারের সন্ধানে বেড়িয়ে পরে। পাখিদের এই মুহুর্মুহু কলতানের টানে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দিঘিতে ছুটে আসছেন পাখি প্রেমী মানুষের। প্রতি বছর শীতের শুরুতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি আমাদের দেশে আসে বাহারি রংয়ের এসব অতিথি পাখি। পাখিরা সুদূর সাইবেরিয়ার হিম শীতল আবহাওয়ার কবল থেকে রেহাই পেতে অভয়াশ্রম হিসেবে বেছে নেয় মিষ্টি শীতের দেশ বাংলাদেশকে।

দিঘী পাড়ের বাসিন্দারা জানান, প্রতিবছর শীতের সময় এ দিঘীতে ছোট সরালি, পানকৌরী, শামুখখোল, বালিহাঁস, সহ বিভিন্ন প্রজাতির পাখি আসে। প্রতিদিনই অনেক মানুষ আসছেন এসব অতিথি পাখি দেখার জন্য। পাখি শিকার তাদের বিরক্ত না করতে আমরা সবসময় মানুষকে নিরুৎসাহিত করি কারণ অতিথি পাখিরা আমাদের দেশে আসে অতিথি হয়ে। কেউ যেন এদের শিকার করতে না পারে সে বিষয়ে আমরা এলাকাবাসীরা সারাক্ষণ সজাগ আছি। দিঘীর পূর্বপারের বাসিন্দা সবিতা রানী, মালতি রানী সহ অনেকেই বলেন প্রতিবছর শীতে এখানে শত শত পাখি আসে এছাড়া পাড়ার প্রতিটি গাছেই আছে দেশীয় পাখি ঘুঘু, বক, সারক, পেঁচা। আমরা বাচ্চাদের সহ সবাইকে বলেছি পাখিদের বিরক্ত না করে। পাখিদের সাথে তাদের গড়ে উঠেছে গভীর মিতালী। পাখির ডাকেই ঘুম ভাঙছে দিঘী পারের মানুষের।

শনিবার সকালে সরেজমিনে দিঘীতে দেখা যায় শতশত পাখির জলকেলি পাখা ঝাপটানো অবাধ বিচরনের নয়নাভিরাম দৃশ্য।

ওই গ্রামের কৃতি সন্তান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী বলেন, প্রতি বছর শীত আসলেই এসব পাখির আগমন ঘটে, পাখি শিকার করতে নিষেধ করা হয়েছে, সাড়ে ১৪ একর আয়তন এ দিঘী ওয়াকফ এস্টেটের সম্পত্তি বর্তমানে লিজ দিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হচ্ছে ।

পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার জানান সারা বছরই এখানে দেশীয় প্রজাতির পাকি থাকে শীত মৌসুমে আসে পরিযায়ী পাখি। দিঘীটি লিজ দিয়ে বানিজ্যিক ভাবে মৎস চাষ করায় পাখি গুলো নিরাপদে থাকতে পারে না সন্ধ্যায় আসে আবার দিনের বেলায় চলে যায়। আমাদের কমিটির পক্ষ থেকে মানুষকে সচেতন করেছি যাতে পাখি শিকার না করে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন পাখি শিকার বা হত্যার ব্যাপারে সবসময় আমরা মানুষকে নিরুৎসাহিত করি, কোন পাখি আহত হলে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031