IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> যেভাবে বন্ধ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : রয়টার্স

যেভাবে বন্ধ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : রয়টার্স

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা নবম দিনে গড়িয়েছে। যুদ্ধ থামা দূরের কথা এখনও ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখল অব্যাহত রেখেছে রুশ বাহিনী। কিয়েভের সঙ্গে মস্কোর দুই দফা আলোচনা হলেও তাতে খুব একটা অগ্রগতি হয়নি। 

এই পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ কীভাবে বন্ধ হতে পারে তার পাঁচটি কারণ ব্যাখ্যা করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

১. সংক্ষিপ্ত যুদ্ধ

রাশিয়া তার সামরিক অভিযান জোরদার করেতে পারে। এতে হয়তো মারা যাবে হাজার হাজার মানুষ, পতন হবে ইউক্রেনের, প্রেসিডেন্ট জেলেনস্কি হয় নিহত হবেন নতুবা পালিয়ে যাবেন এবং ইউক্রেনে মস্কোপন্থী পুতুল সরকার প্রতিষ্ঠা করবে রাশিয়া। অবশ্য এর ফলাফল হবে অস্থিতিশীল এবং ভবিষ্যতের সংঘাতের জন্য ঝুঁকিপূর্ণ।

২. দীর্ঘ যুদ্ধ

দীর্ঘ যুদ্ধের সম্ভাবনাও কম নয়। দীর্ঘ যুদ্ধে হয়তো রুশ সেনারা মনোবল হারাবে এবং অপর্যাপ্ত রসদের কারণে তারা আটকা পড়তে পারে। তারা ইউক্রেনে দখল করা শহরগুলোর নিয়ন্ত্রণ রাখতে লড়াই করতে পারে। সময়ের সাথে সাথে পশ্চিমা অস্ত্র সরবরাহ শুরু করলে ইউক্রেনের বাহিনী আরও সক্ষম হয়ে উঠতে পারে। বহু বছর পর রুশ সেনারা হয়তো দেশে ফিরে যাবে।

৩. ইউরোপীয় যুদ্ধ

পুতিন ন্যাটো জোটে না থাকা মলদোভা ও জর্জিয়ার মতো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে সেনা পাঠাতে পারেন। অথবা শুধুমাত্র ভুল হিসাব-নিকাশের কারণে উত্তেজনা ইউরোপীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। পরাজয়ের মুখোমুখি হলে পুতিন তার ক্ষমতা ধরে রাখতে হয়তো যুদ্ধের ব্যাপ্তি বাড়ানোর ঝুঁকি নিতে পারেন। 

৪. কূটনৈতিক সমাধান

ইউক্রেন ও রাশিয়া ইতোমধ্যে আলোচনার টেবিলে বসেছে। আগামী রোববার দুই পক্ষের তৃতীয় দফা বৈঠক হবে। ধারণা করা হচ্ছে, পুতিন অন্তত আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সম্ভাবনাকে মেনে নিয়েছেন। যদি যুদ্ধ পরিস্থিতি খারাপের দিকে যায়, তাহলে পুতিন হয়তো ভাবতে পারেন পরাজয়ের অপমানের চেয়ে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করে ক্ষমতায় টিকে থাকাটাই তার জন্য কল্যাণকর হতে পারে।

৫. পুতিনকে উৎখাত

বিষয়টি অবশ্য অকল্পনীয় মনে হতে পারে। তবে সাম্প্রতিক দিনগুলোতে পৃথিবীর রাজনীতির হালচাল বদলে গেছে। যুদ্ধ রাশিয়ার জন্য বিপর্যয়কর হয়ে দেখা দিলে, বিপ্লব ঘটতে পারে। যারা পুতিনের উপকারভোগী তারা যদি মনে করেন, তিনি আর তাদের স্বার্থ রক্ষা করতে পারছেন না, তাহলে এই ধরনের পরিণতি অকল্পনীয় হতে পারে না। অর্থাৎ বন্ধুরাই পুতিনকে ক্ষমতাচ্যুত করতে পারে। আর পুতিনের উৎখাতের মধ্য দিয়েই হয়তো শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news