IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> কমিউনিটি ব্যাংককে দেশের সেরা ব্যাংকে পরিণত করার প্রত্যয় আইজিপির

কমিউনিটি ব্যাংককে দেশের সেরা ব্যাংকে পরিণত করার প্রত্যয় আইজিপির

ধূমকেতু নিউজ ডেস্ক :কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে প্রাইভেট সেক্টরে দেশের সেরা ব্যাংক এবং দক্ষিণ এশিয়ার সেরা ব্যাংকে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

তিনি বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় ডিজিটাল প্লাটফর্মে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের ৭টি শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আশাবাদ ব্যক্ত করেন।

ড. আহমেদ বলেন, এই ব্যাংক শুধুমাত্র পুলিশের ব্যাংক নয়, দেশের সাধারণ মানুষের ব্যাংক, সকলের ব্যাংক। এ লক্ষ্যেই ব্যাংকের নামকরণ করা হয়েছে ‘কমিউনিটি ব্যাংক’। আমানতকারী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কমিউনিটি ব্যাংকের সঙ্গে আস্থা নিয়ে ব্যবসা করতে পারেন। আপনাদের আমানত সুরক্ষিত থাকবে।

ব্যাংকারদের উদ্দেশ্যে তিনি বলেন, কাস্টমারদের সঙ্গে আচরণ, সার্ভিস ডেলিভারিসহ সব ক্ষেত্রে আপনাদেরকে স্মার্ট হতে হবে। আমানতকারী ক্ষুদ্র বা বড় যেই হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করতে হবে, যেন মানুষ কমিউনিটি ব্যাংকে প্রবেশ করেই বুঝতে পারে এটি একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন স্বতন্ত্র ব্যাংক।

করোনার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, কোভিড আক্রান্ত হয়ে যখন বিশ্বের অনেক বাঘা অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও প্রজ্ঞায় বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

পরে তিনি একটি সুইচ টিপে ডিজিটালি ব্যাংকের শাখাসমূহ উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি কেক কাটা হয়।

ব্যাংকের শাখা প্রান্তে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মইনুর রহমান চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী বক্তব্য রাখেন। পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ব্যাংকের পরিচালক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকৃত ৭টি শাখা হলো- নরসিংদীর পাঁচদোনা, টাঙ্গাইলের মির্জাপুর, কুমিল্লার গৌরীপুর, খুলনার খুলনা, দিনাজপুরে রাণীরবন্দর, ঢাকার নবাবগঞ্জ এবং চট্টগ্রামের আন্দরকিল্লা শাখা। এ নিয়ে প্রতিষ্ঠার পর মাত্র এক বছরে সারা দেশে কমিউনিটি ব্যাংকের শাখার সংখ্যা দাঁড়ালো ১৭।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930