IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> নাতনির সঙ্গে কমলার ভিডিও ভাইরাল

নাতনির সঙ্গে কমলার ভিডিও ভাইরাল

ধূমকেতু নিউজ ডেস্ক :‘চাইলে তুমিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পার। কিন্তু এখন নয়। ৩৫ বছর বয়স পেরুলেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে তুমি।’

ছোট্ট নাতনিকে এভাবেই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখালেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী তিনি।

নির্বাচনের পর ভোট গণনা চলমান। নির্বাচনে জয়ের আভাস পাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সঙ্গে তার রানিং মেট কমলা হ্যারিসও।

এর মধ্যেই ১২ সেকেন্ডের একটি ভিডিও এখন বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুর বেড়াচ্ছে। তাতে দেখা যাচ্ছে, একটি ছোট মেয়ের সঙ্গে গল্প করছেন কমলা। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সকে টক্কর দিচ্ছেন কমলা। ফলাফলের ধারাও এখন পর্যন্ত ইতিবাচক।

নির্বাচনের বিশৃঙ্খলা ও ডামাডোলের মধ্যেই চলতি সপ্তাহে একটি ভিডিও সামনে আসে। যা শেয়ার করেছে মিনা হ্যারিস নামের একটি মেয়ে। মিনাই কমলার ভাইয়ের মেয়ে।

তাতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে কমলা। দু’হাত দিয়ে ধরে রয়েছেন একটি ছোট মেয়েকে। তার মধ্যেও প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে। আর সেই কৌতূহলবশতই কমলাকে সে জিজ্ঞাসা করছে, কিভাবে প্রেসিডেন্ট হওয়া যায়।

তখন কমলা তাকে জবাব দেন, ‘তোমার যখন ৩৫ বছর বয়স পেরোবে, তখন তুমি প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে।’

কিন্তু মেয়েটি প্রেসিডেন্ট নয় নভোচারী হতে চায়। কমলার প্রত্যুত্তরে সে বলে, ‘আমি অ্যাস্ট্রোনট (নভোচারী) প্রেসিডেন্ট হতে চাই।’

৯০ হাজার মানুষ সেই ভিডিওতে কমেন্ট এবং লাইক করেছেন। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই ভাগ্য নির্ধারিত হয়ে যাবে কমলা হ্যারিসের। তিনি কি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হবেন নাকি অধরাই থেকে যাবে স্বপ্ন!
৫৫ বছর বয়সী কমলাকে সঙ্গে নিয়েই এবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়িয়েছেন ডেমোক্র্যাট ৭৭ বছর বয়সী নেতা জো বাইডেন। ডোমোক্র্যাটরা জিতলে কমলার ভাইস প্রেসিডেন্ট পদ নিশ্চিত। ভোটের প্রবণতায় ডেমোক্র্যাটদের পাল্লাই ভারি।

কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন (২০১০) এবং দুই বছর দায়িত্ব পালন করেন। তিনি সুপরিচিত হয়ে উঠেছিলেন বিপক্ষের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দেয়ার জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31