IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কৃষকদের নিয়ে ফুটবল উৎসব সিনজেনটার, দিনভর আনন্দ-উল্লাসফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তার
Home >> নগর-গ্রাম >> মান্দায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

মান্দায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারধরে তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে হামলা ও মারধরের এ ঘটনা ঘটে।

মারধরে আহতরা হলেন, আব্দুল করিম শাহের স্ত্রী মরিয়ম বিবি (৬৫), ছেলে আব্দুর রাজ্জাক (৫০), আলম হোসেন (৩৪), আব্দুর রাজ্জাকের স্ত্রী চম্পা খাতুন (৪৫) ও আলমের স্ত্রী নাসরিন আক্তার (২৮)।

স্থানীয় ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশইল গ্রামের মোসলেম উদ্দিন মাষ্টার গংদের সঙ্গে ভূক্তভোগী পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ মঙ্গলবার বিবাদমান জমি জবরদখল করে বেড়া দিয়ে ঘিরে দেন মোসলেম উদ্দিন গংরা। এসময় বাধা দিতে গেলে মোসলেম উদ্দিন, তাঁর দুইছেলে আসাদুল ইসলাম ও এমদাদুল হকসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

অন্যদিকে অভিযুক্ত মোসলেম উদ্দিন মাষ্টার জমি জবরদখল, হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের ব্যক্তিমালিকানার জমিতে বেড়া দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন এসে বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটেছে।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেননি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031