IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> নির্মাণের পর থেকেই অকেজো হয়ে পড়ে আছে শিবগঞ্জের সেতুটি

নির্মাণের পর থেকেই অকেজো হয়ে পড়ে আছে শিবগঞ্জের সেতুটি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকাষায় বিজিবির টহল ও কৃষকদের মাঠে যাতায়াতের সুবিধার্থে ২০১৪-১৫ অর্থ বছরে একটি কালভার্ট নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

মাসুদপুর বিজিবি ক্যাম্পের পাশে খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। কালভার্টটি নির্মাণ করতে খরচ হয় ৩১ লাখ ১৭ হাজার ৪১৭ টাকা। তবে সেতুটির অপর পাশে সংযোগ সড়ক না থাকায় কালভার্টটি অকেজো হয়ে পড়ে আছে নির্মাণের পর থেকেই। বর্তমানে স্থানীয় গৃহীনিরা কালভার্টটিতে গোবর শুকানোর কাজে ব‌্যবহার করছেন।

স্থানীয়রা জানান, সাহাপাড়া, তারাপুর, ঠুঠাপাড়া, মুন্সিপাড়াসহ বেশ কয়েকটি মহল্লার কৃষকরা কালভার্টটির ওপারে কয়েক হাজার বিঘা জমিতে ধানসহ অনান্য মৌসুমি ফলন চাষাবাদ করেন। এছাড়াও কৃষি জমির পাশেই ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা হওয়ায় বিজিবির টহলের সুবিধার্থে কালভার্টটি নির্মাণ করা হয়।

কালভার্টটি যেখানে নির্মাণ করা হয়েছে তার এক পাশে কাঁচা রাস্তা। অপর পাশে ডোবা থাকায় সেখানে সংযোগ সড়ক নির্মাণের কথা ছিল। তবে নির্মাণের এত বছর পার হলেও তা সংযোগ সড়ক তৈরি হয়নি। এ কারণে কালভার্টটি কোনো কাজেই আসেনি। কালভার্টের ওপর গোবর শুকিয়ে জ্বালানি তৈরি করা হচ্ছে।

মুন্সিপাড়া এলাকার আব্দুল জাব্বার জানান, সারাবছর খালটিতে পানি থাকে। গ্রীষ্মকালে অল্প কিছু দিনের জন্য পানি কম থাকে।

ঠুঠাপাড়া এলাকার কৃষক মহাসিন জানান, মাসুদপুর বিজিবি ক্যাম্পের পাশে খালের ওপর দিয়ে যে কালভার্টটি নির্মাণ করা হয়েছে, সেটি ভালো উদ্যোগ ছিল। অল্প সময়ে নিজেদের কৃষি জমিতে যাতায়াত করতে পারত কৃষকরা। এছাড়াও সীমান্তে চোরাচালান রুখতে টহলও দিতে পারত বিজিবি। কিন্তু সংযোগ সড়কের অভাবে যে কাজে কালভার্টটি নির্মাণ করা হয়েছিল সে কাজে আসছে না।

তিনি বলেন, ‘পাশেই একটা কাঁচা রাস্তা আছে। আপাতত ওই রাস্তা দিয়েই সবাই যাতায়াত করছে। এতে কয়েক ঘণ্টা বেশি সময় ব‌্যয় হয়। তবে জমির ফসল ঘরে তুলতে এ ছাড়া আর কোনো উপায়ও নাই। কালভার্টির অপর পাশে মাটি ভরাট করে সংযোগ সড়ক বানানো হলে এলাকার কয়েক হাজার কৃষক উপকৃত হবে।’

মনাকষা ইউনিয়নের দফাদার খাইরুল আলম জানান, মাসুদপুর বিজিবি ক্যাম্পের পাশে যে কালভার্ট নির্মাণ হয়েছে, সেটি প্রথম থেকেই অকেজো হয়ে পড়ে আছে। এখন কালভার্টটি গোবর শুকানো ছাড়া আর কোনো কাজে আসে না।

তারাপুরের খাট্রাসপাড়া এলাকার গ্রামপুলিশ জোহরুল ইসলাম জানান, যখন থেকে কালভার্টটি নির্মাণ করা হয়েছে, তখন থেকেই এরকম অকেজো হয়ে পড়ে আছে। কালভার্টির একপাশে রাস্তা আছে, আরেক পাশে নাই। অপর পাশে রাস্তাটি বালুভরাট দিলেই কালভার্টির রাস্তা চালু হয়ে যাবে।

মনাকষা ইউনিয়ের ৮নং ওয়ার্ডের সদস‌্য সমির উদ্দিন জানান, ২০১৪ সালে বিজিবি আর কৃষকদের যাতায়াতের কথা ভেবে কালভার্টটি নির্মাণ করা হয়। এখন আর এ রাস্তা দিয়ে কৃষকরা ফসল নিয়ে যাতায়াত করে না, প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা ঘুরে দ্বিগুণ ভাড়া দিয়ে কৃষকরা বাড়িতে ফসল আনে।

তিনি বলেন, ‘মনাকষা ইউনিয়ের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেনকে এ কালভার্টটি অপর পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য একাধিকবার বলেছি। বাজেট না থাকায় কালভার্টটি নিয়ে আর কাজ করা হয়নি। তবে কালভার্টটি দুপাশে রাস্তা হলে, কৃষকরা অনেক লাভবান হবেন।’

এ বিষয়ে কথা বলতে মনাকষা ইউনিয়নের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031