IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানেরপ্রাইম ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ‘হরমুজে পুলিশ হলে মার্কিন জাহাজ ডুববে’আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রীশ্বাসরুদ্ধকর লড়াইয়ে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্নজেদ্দায় ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে সৌদি-পাকিস্তানের বৈঠকইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> তিন বছর পর ক্লু লেস সৌরভি হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেপ্তার

তিন বছর পর ক্লু লেস সৌরভি হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : খুলনার ডুমুরিয়া বলাবুনিয়ায় তিনবছর পর ‘ক্লু লেস’ সৌরভি মন্ডল (৪৫) হত্যাকাণ্ডের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

হত্যাকাণ্ডের পর আসামি প্রণব কুমার মন্ডল (৩৯) ভারতে পালিয়ে যান। প্রায় তিন বছর পর দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

পাওনা টাকা ফেরৎ দিতে চাপ দেওয়ায় সৌরভি মন্ডলকে ২০১৯ সালের ৩ জুলাই শ্বাসরোধ করে হত্যা করা হয়।

বুধবার দুপুরে পিবিআই, খুলনা জেলা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

জানা গেছে, নিহত সৌরভি মন্ডল পপুলার লাইফ ইন্সুরেন্সের মাঠকর্মী ছিলেন। তিনি গ্রাহকদের ঋণ প্রদান ও টাকা আদায় করতেন। একই সাথে বিভিন্ন মানুষের সাথে তার লেনদেন ছিল। আসামি প্রণব কুমার তার কাছ থেকে ১৫ হাজার টাকা সুদে নিয়েছিলেন। কিন্তু ওই টাকা ফেরৎ দিতে না পারায় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে প্রণব কুমার তাকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্বামী স্বপন মন্ডল পূর্ব শত্রুতার জেরে বাড়ির আশেপাশের সাতজনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন। তদন্তে এদের কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

এদিকে হত্যার পর থেকেই প্রণব কুমার ভারতে পালিয়ে যান। ফলে একসময় তার বিরুদ্ধে সন্দেহের সৃষ্টি হয়। এরপর দীর্ঘ তদন্তের পর ৩১ মে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031