IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> কৃষি >> আত্রাইয়ে বাদামের বাম্পার ফলন

আত্রাইয়ে বাদামের বাম্পার ফলন

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে এবারে বাদামের বাম্পার ফলন হয়েছে। ভাল দাম পেয়ে বাদাম চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। এবারে উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ২০০ হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে।

জানা যায়, আত্রাই উপজেলা নদী মাত্রিক এলাকা। এ উপজেলার বুক চিড়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী “আত্রাই নদী”। নদীর দুই তীরে পতিত থাকে বিস্তীর্ণ জমি। এসব জমি ব্যক্তি মালিকানা হলেও সেগুলোতে তেমন কোন আবাদ হতো না। সম্প্রতি ওই জমিগুলোতে বাদাম চাষ শুরু করেন এলাকার কৃষকরা। বাদাম একটি লাভজনক ফসল। এ ফসলে স্বল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। বাড়তি পরিশ্রমও নেই বললেই চলে। অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে বেশ লাভবান হওয়া যায়। প্রতি বিঘা জমিতে ৮ থেকে ৯ মণ বাদাম উৎপাদন হয়। বর্তমান বাজার অনুযায়ী এক বিঘা জমি থেকে বাদাম বিক্রি হয় প্রায় ৪০ হাজার টাকা। যা বোরো চাষেও সম্ভব নয়। এ জন্য এবারে উপজেলার ৮ ইউনিয়নের কৃষকরা বাদাম চাষে ঝুঁকে পড়েছেন। নদীর দুই তীর ছাড়াও বিভিন্ন মাঠে বাদামের চাষ বেড়েছ। কৃষি অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সহায়তা ও সার্বিন দিক নির্দেশনা পেলে বাদাম চাষ আরও বাড়বে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

উপজেলা সদুপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, তিনি আত্রাই নদীর তীরে সদুপুর নামক স্থানে আড়াই বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। তার জমিতে বিঘা প্রতি ৮ মণ হারে বাদাম উৎপাদন হচ্ছে। বাজারে দামও ভাল পাওয়ায় তিনি আনন্দিত। স্থানীয় কৃষি অফিস থেকে কোন প্রকার সহায়তা তিনি পাননি। সহায়তা পেলে বিভিন্ন ফসল চাষে আরও সাফল্য বয়ে আনতে পারবেন বলে তার মন্তব্য।

উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, এবারে উপজেলার ৮ ইউনিয়নে ১৮০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। বাদাম চাষে কৃষকরা যাতে সাফল্য পান এ জন্য আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের পরামর্শ প্রদান করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930