IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> শহিদ নজমুল হক বিদ্যালয়ে স্যানিটেশন কমপ্লেক্সের উদ্বোধন

শহিদ নজমুল হক বিদ্যালয়ে স্যানিটেশন কমপ্লেক্সের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : কম্পোজিট একশনস ফর ক্লাইমেট মাইগ্রেন্টস ইন আরবান স্লাম প্রকল্পের আওতায় শহিদ নজমুল হক বিদ্যালয়ে স্কুল স্যানিটেশন কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুকুল পরিবেশ নিশ্চিত করা দরকার, সেদিক থেকে চিন্তা করলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত স্যানিটেশন, নিরাপদ পানিরব্যবস্থা ও স্বাস্থ্যগত আচরণ পালনের ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি যে সমস্ত স্কুলে মেয়েরা লেখাপড়াকরে, সে সমস্ত স্কুলে ঋতুকালীন স্বাস্থ্যব্যবস্থা সমৃদ্ধ ল্যাট্রিন থাকা অত্যন্ত জরুরী। সেদিক থেকে চিন্তা করলে রাজশাহী বিভাগে এই প্রথম এ ধরনের উন্নত স্যানিটেশন কমপ্লেক্স, নিরাপদ পানির ব্যবস্থা ও হাত ধোয়ার ব্যবস্থা স্থাপন করার জন্য ওয়াটার এইড বাংলাদেশ ও ভার্ককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ওয়াটার এইড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সাঈফ মনজুর, জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা মিলন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু।

ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) ও ওয়াটার এইড বাংলাদেশ এর অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় স্কুল স্যানিটেশন কমপ্লেক্স নির্মাণ কাজটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। রাজশাহী মহানগরীতে স্কুল পর্যায়ে স্যানিটেশন কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে ওয়াটার এইড বাংলাদেশ। ঋতুকালীন স্বাস্থ্যাভ্যাস ব্যবস্থাপনা দিবসকে সামনে রেখে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ স্কুল স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন করা হয়। একই সাথে ও সিডিসি টাউন ফেডারেশন বরাবর ২টি মোবাইল টয়লেট হস্থান্তর করা হয়।

উল্লেখ্য যে, স্কুল স্যানিটেশন কম্প্লেক্সে ৮টি সাধারণ টয়লেট চেম্বার, ২টি ঋতুকালীন ব্যবস্থাপনা সমৃদ্ধ ও প্রতিবন্ধী বান্ধব টয়লেট চেম্বারের পাশাপাশি ১টি প্রসাধনী কক্ষ বিদ্যরাজমান। এছাড়া কোভিড ১৯ অবস্থা বিবেচনায় এনে ২টি হ্যান্ডওয়াশিং স্টেশন ও ২টি নিরাপদ খাবার পানির স্টেশন নির্মান করা হয়েছে যেখানে হ্যান্ডওয়াশিং প্রতিটি স্টেশনে একই সাথে ও একই সময়ে ৮ জন ব্যবহারকারী হাত ধৌত করতে পারবে এবং নিরাপদ পানির খাবার স্টেশন হতে একই সাথে ও একই সময়ে ৮ জন নিরাপদ পানি সংগ্রহ ও পান করতে পারবে। স্কুল স্যানিটেশন কম্প্লেক্সটি উদ্বোধনের মাধ্যমে এখন থেকে প্রায় ২৫০০ ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আধুনিক ওয়াশফ্যাসিলিটি স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবে। এই স্কুল স্যানিটেশন কম্প্লেক্স নির্মাণ প্রকল্পে মোট ব্যায় হয়েছে ১১,১১,৬২৭.০০ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31