IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> লিরা জামানের বাগানে শত রকম ফুল-ফলের গাছ

লিরা জামানের বাগানে শত রকম ফুল-ফলের গাছ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : বসতবাড়ির আঙ্গিনায় ফুল-ফলের বাগান করে সফলতা পেয়েছেন লিরা জামান নামে এক গৃহবধূ। তার বসতবাড়ির আঙ্গিনায় প্রায় ৩ বিঘা জায়গায় এখন শোভা পাচ্ছে দেশি-বিদেশি প্রায় ১০০ রকমের ফুল গাছ, প্রায় ২৫ রকমের আম গাছ ও ১০ রকমের সবজি গাছ। তার এ সফলতায় ফুল-ফলের বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকেই।

নাটোরের সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া মহল্লার বাসিন্দা আবু হেনা মোস্তফা জামান রনি’র সহধর্মিণী লিরা জামান।

সংসারের সকল কাজ করে বাগানের যত্ন নিতে কমতি নেই এই দুই সন্তানের জননীর। ছোটবেলায় বাবার বাড়ি আর বিবাহের পরে শশুরবাড়িতে বাগানেই যেন কাটে তাঁর বেশি সময়।

প্রায় ২০ বছর আগে ফুল-ফলের বাগান শুরু করেন লিরা জামান। ঢাকা, রংপুর, পাবনা, রাজশাহী, নাটোর, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে তিনি দেশি-বিদেশি প্রায় ১০০ প্রজাতির ফুল গাছ সংগ্রহ করে বাগান তৈরি করেছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় বাগানে শোভা পাচ্ছে অসংখ্য ফুল ও ফল।

সরেজমিনে দেখা যায়, চিতালিলি, পামটি, মানি প্ল্যান্ট, চায়না বট, চায়না বাঁশ, পাতা বাহার বাটারফ্লাই, বাগানবিলাশ, রক্ত পরোবি, হলুদ এ্যালমন্ডা, বেগুনি এ্যালমন্ডা, এ্যারিকাপাম, সিঙ্গোনিয়াম, ফার্ন, বেবি টিয়ারস, অপরাজিতা, স্থলপদ্ম, হাসনাহেনা, রঙ্গন, শেফালি ফুল, কাঠগোলাপ, দোলনচাঁপা, ফুরুজ ফুল, ৮ রকম ঘাস ফুল, ৬ রকম পর্তুলিকা, ৫ রকম কচুপাতা, ৭ রকম গোলাপ, ৫ রকম জবা, ৭ রকম রেইন লিলি, ৩০ রকম ইন্ডোর প্ল্যান্টসহ প্রায় ১০০ রকমের ফুল গাছ রয়েছে লিরা জামানের বাগানে।

এছাড়া ল্যাংড়া, সুরমা ফজলি, বারি-৪, খিরসাপাতসহ প্রায় ২৫ রকম জাতের আম গাছ ও বেগুন, কাঁচা মরিচ, পুঁইশাক, লাউ, টমেটো, কলমি শাক, মিষ্টি কুমড়া, লেবুসহ ১০ রকমের নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে তার বাগানে। এ বাগানে তিনি সর্বনিম্ন লিলি ফুল ৫০ টাকা ও সর্বোচ্চ ১২০০ টাকা দিয়ে চিতালিলি ফুল ক্রয় করেছেন। চিতালিলি ফুল গাছ সিংড়া উপজেলায় শুধু লিরা জামানের বাগানেই রয়েছে।

লিরা জামান বলেন, ছোটবেলা থেকে ‘গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই এ বাগানের জন্ম। ফুল গাছগুলো প্রকৃতির সৌন্দর্য ধরে রেখেছে, যা সবাইকে মুগ্ধ করে। এখান থেকে ফরমালিনমুক্ত ফল ও সবজি পাওয়া যায়। নিজেদের চাহিদা পূরণ করে প্রতিবেশী ও স্বজনদের দেয়া হয় এ ফল।

তিনি আরও জানান, বিভিন্ন জেলা থেকে গাছগুলো সংগ্রহ করতে এ পর্যন্ত প্রায় ২ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। দুইজন শ্রমিক বাগানে কাজ করে। বাগানটি আরও বড় করার ইচ্ছা আছে। তাঁর বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে ভাবি ও বোনসহ অসংখ্য প্রতিবেশি ও স্বজনরা বাগান করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা বলেন, যারা ফুল, ফল ও সবজি বাগান করতে আগ্রহী আমরা তাঁদেরকে পরামর্শ ও কারিগরি সহায়তাসহ যাবতীয় সহযোহিতা করে থাকি। যাতে তাঁদেরকে দেখে অন্যরাও উদ্বুদ্ধ হতে পারে। কৃষি বিভাগ সবসময় তাঁদের সাথে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031