IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা
Home >> নগর-গ্রাম >> জয়পুরহাটে র‍্যাবের পৃথক অভিযানে আটক ২

জয়পুরহাটে র‍্যাবের পৃথক অভিযানে আটক ২

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : “চলো যাই যুদ্ধে” মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে, রোববার রাত থেকে দুপর পর্যন্ত সদর উপজেলায় মাদক বিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৬৫ লিটার চোলাই মদসহ জয়পুরহাট পৌর সদরের বাসিন্দা মৃত লোকমান হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী বুলবুল হোসেন ওরফে নুর হোসেন (৩৫) কে হাতেনাতে আটক করে।

অপরদিকে, আর একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার বুজরুক নেংড়া পীর বাজার এলাকা অভিযান চালিয়ে ৬ শত ১৮ পিস ট্যাপেন্টাডল ও ১ শত ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জোত গোবর্ধন (বাদাল) এলাকার বাসিন্দা মান্নান মণ্ডলের ছেলে মাদক ব্যবসায়ী অমিত হাসান (২৪) কে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

আটককের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আটককের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930