IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় চোরাই মেশিনসহ আটক ৪

সিংড়ায় চোরাই মেশিনসহ আটক ৪

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ৯৯৯ এ কল পেয়ে চোরাই শ্যালো মেশিনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় ৯৯৯ এর মাধ্যমে সিংড়া থানা পুলিশ জানতে পারে চলনবিলের প্রত্যন্ত এলাকা বিয়াশ চারমাথায় চোরাই শ্যালো মেশিন ভুটভুটিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ৩টি শ্যালো মেশিন ও একটি ভুটভুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কামাল হোসেন (৩০), আকবর মোল্লা’র ছেলে আঃ হামিদ ওরফে জাম্বু (৩৮), একই গ্রামের মুন্টু মোল্লা’র ছেলে শুভ মোল্লা (২৫) ও পাশ্ববর্তী তাড়াশ উপজেলার নামোসিলেট গ্রামের মৃত মওলা বক্সের ছেলে মোজাহার আলী (৩০)।

মঙ্গলবার দুপুরে পুলিশ আটক ৪ জনসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। পরে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, চোরাই মেশিনসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা কোনো চক্রের সদস্য কিনা তা তদন্ত চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ