IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘন
Home >> সাহিত্য >> পাপ মোচন

পাপ মোচন

মোছাঃ আয়েশা আখতার রোজী :

একজন ব্যাক্তির জন্য সমগ্র দেশের মানুষ,
কেউ রোজা রেখে, কেউ নামাজ পড়ে,
কেউবা সম্মিলিত দোয়া মাহফিলের মাধ্যমে দোয়া করেছিল,
মানুষটি সকলের নয়নের মনি ও আস্থার জায়গা ছিল,
তার দিকে তাকিয়ে সকলে নতুন আশায় বুক বেঁধেছিল।
একটি সোনালি সকালের অপেক্ষায় দিন গুনছিল।

সে মানুষটি ভেবেছিল,
আমি আমার দিকে তাকিয়ে থাকা চোখগুলোকে,
জলে ছল ছল হতে দেব না,
হাস্যজ্জ্বল আনন্দউচ্ছল নয়নে পরিনত করব।
যে মা আঁচল পেতে ভিক্ষা চেয়েছিল আমার জীবন,
আমি সে মায়ের জীবন স্বাধীনতার আনন্দে ভরিয়ে দেব।

অবশেষে ১৯৭১-এ স্বাধীনতা ছিনিয়ে এনে উপহার দিলেন সকলকে,
ধনী-গরীব নির্বিশেষে সকলের জন্য স্বাধীনতাকে উৎসর্গ করলেন তিনি।
জাতি একটি জায়গা পেল পৃথিবীর মানচিত্রে, আরও পেল লাল-সবুজ পতাকা,
আর একটি গর্বের ইতিহাস সৃষ্টি করল তারা।

গর্বিত জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই মহান ব্যক্তি “শেখ মুজিবুর রহমান” যার নাম,
তার হাত ধরে এগিয়ে যাবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো।

কিন্তু সেই প্রতিজ্ঞা বেশিদিন ধরে রাখতে পারল না।
এ জাতির শরীর-মন পাপের কালো ছায়ায় আচ্ছাদিত হলো,
তারা মানুষরূপী পশু রুপ ধারণ করলো
১৯৭৫এর ১৫ ই আগস্ট সারা বাংলার আকাশে-বাতাসে পাপ ছড়িয়ে পড়ল,
গুলির বিষাক্ত আওয়াজে স্তম্ভিত হলো আপামর জনগোষ্ঠি,
এ কি হলো! কেন হলো!
মুজিব পরিবারকে ধ্বংস করে কার কি লাভ হলো,
সকলে বুঝে উঠার আগেই সবকিছু শেষ হয়ে গেলো,
গর্বিত জাতি কলুষিত জাতিতে পরিণত হলো।

দীর্ঘ মাস দীর্ঘ বছর হেলে দুলে,
কলুষিত জাতি দাঁড়ালো আজ মাথা তুলে,
সে নেতার সুযোগ্য কন্যা আজ যোগ্য নেএী হয়ে দেশের হাল ধরেছে,
এ পাপি জাতির কিছুটা পাপ মোচন হয়েছে।

লেখক : আয়েশা আখতার রোজী, কবি ও সাহিত্যিক, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930