IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে ২৪ ঘন্টায় ৫৭ জনের প্রাণহানি

পাকিস্তানে ২৪ ঘন্টায় ৫৭ জনের প্রাণহানি

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা বর্ষণ ও পাকিস্তানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকার বিভিন্ন হিমবাহ গলে সৃষ্ট ভয়াবহ এ বন্যায় পাকিস্তানের প্রায় এক তৃতীয়াংশ এখন পানির নিচে রয়েছে। দিন যত গড়াচ্ছে, বন্যার পানি নেমে যাওয়ার পরিবর্তে তা বেশি এলাকাজুড়ে বিস্তৃত হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি এলাকা।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

দেশটির বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের জামশোরো এবং ভারতের হায়দ্রাবাদের মধ্যে সিন্ধু নদীর উপর অবস্থিত কোটরি ব্যারেজে পানির উচ্চতা রেকর্ড পরিমান বেড়েছে। শনিবার সকালে কোটরি ব্যারেজে উজানে ৫ লাখ ৫৯ হাজার ৯৯৮ কিউসেক প্রবাহ রেকর্ড করা হয়েছে। যার ফলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পূর্ব বেলুচিস্তান এবং সংলগ্ন এলাকায় একটি দুর্বল মৌসুমী নিম্নচাপ রয়েছে। ফলে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে, বজ্রঝড়/ মাঝারি তীব্রতার এক বা দুইটি ভারী বর্ষণ সহ ঊর্ধ্বাঞ্চলের সমস্ত প্রধান নদীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইসলামাবাদ, পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি গুজরানওয়ালায় মাঝারি বৃষ্টিপাতের এবং লাহোর বিভাগে বিচ্ছিন্ন বজ্রঝড়/বৃষ্টি প্রত্যাশিত ৷

পাকিস্তান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (এনডিএমএ) তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় প্রায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সিন্ধু প্রদেশে ৩৮, কেপিতে ১৭ জন এবং বেলুচিস্তান এবং এজেকেতে একজন করে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে এনডিএমএ।

এ নিয়ে দেশটিতে বন্যায় নিহতের সংখ্যা ১ হাজার ২৬৫ জনে পৌঁছেছে। এই নিহতদের মধ্যে ৪১৬ জনই শিশু। এনডিএমএ জানিয়েছে, মোট আহতের সংখ্যা ১২ হাজার ৫৭৭ জনে।

বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে সরকার, যোগ দিয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী। এদিকে বন্যা দুর্গত এলাকাগুলো থেকে গত ২৪ ঘন্টায় আরও দুই হাজার বাসিন্দাকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তবে অর্থনৈতিক সংকটে ৩ কোটির বেশি বাসিন্দাকে সহায়তা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

জাতিসংঘ ইতোমধ্যে পাকিস্তানের বন্যাকে ‘নজিরবিহীন জলবায়ু দুর্যোগ’ বলে উল্লেখ করেছে। পাশপাশি, এই দুর্যোাগ মোকাবিলায় পাকিস্তানের জন্য সদস্যরাষ্ট্রগুলোর কাছে ১৬ কোটি ডলারও চেয়েছে জাতিসংঘ। এছাড়াও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বন্যা মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।

পাকিস্তানের আহ্বানে সাড়া দিয়ে কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সহযোগিতার হাত বাড়িয়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ভয়াবহ বন্যার কারণে পাকিস্তানে ১ কোটি ৬০ লাখ শিশুসহ প্রায় ৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের মধ্যে ৩০ লাখেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার কারণে ত্রিশ লাখেরও বেশি শিশু মানবিক সহায়তার প্রয়োজন এবং পানি-বাহিত রোগ এবং অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।

ইউনিসেফ আরও বলেছে, বন্যায় প্রভাবিত এলাকায় ৩০ শতাংশ খাবার পানির ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হয়েছে এবং ডায়রিয়া এবং জলবাহিত রোগ, শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি চর্মরোগের ঘটনা ইতিমধ্যেই রিপোর্ট করা হয়েছে। এছাড়াও পানি-বাহিত এবং ভাইরাস-বাহিত রোগের পাশাপাশি অন্যান্য সংক্রামক রোগ যেমন করোনা ভাইরাসের এর ঝুঁকি বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31