IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯
Home >> টপ নিউজ >> বিনোদন >> ইউএস টপচার্টে বাংলাদেশী সিনেমা

ইউএস টপচার্টে বাংলাদেশী সিনেমা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা সিনেমা ‘হাওয়া’ দেশের বাইরেও ফেলেছে সাড়া। গেল ২ সেপ্টেম্বর উত্তর আমেরিকায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। প্রথম সপ্তাহে কানাডার ১৩টি এবং যুক্তরাষ্ট্রের ৭৩টিসহ মোট ৮৬ হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহেও বেশ কিছু থিয়েটারে মুক্তির দিন গুনছে।

জানা গেছে, মুক্তির প্রথম চারদিনে (লেবার ডে লং উইকেন্ড-এ) ইউএস টপচার্টে চলে এসেছে ‘হাওয়া’। এটিই বাংলাদেশের কোনো সিনেমার প্রথম ইউএস টপ চার্টে প্রবেশের ঘটনা।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইল ও স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের পেজে এসব তথ্য জানান তিনি।

সজীব বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিনেমার দর্শকদের আগ্রহে বক্স অফিসে একটি ঘূর্ণিঝড়ের সংকেত দেখেছিলাম আমরা। সে ঝড় যে এত বড় হবে তা ছিল আমাদের কল্পনারও বাইরে। এই আনন্দের ক্ষণে আমি প্রথমেই টিম ‘হাওয়া’ এবং টিম ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’কে অভিনন্দন জানাই। সেই সঙ্গে উত্তর আমেরিকার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সজীব লিখেছেন, বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ‘হাওয়া’ ইউএস টপচার্টে জায়গা করে নিয়েছে! তাও আবার টপ ৩০-এ, ২৭ নম্বরে অবস্থান করছে ছবিটি। লেবার ডে থাকার কারণে একদিন উইকেন্ড (ছুটি) বেশি ছিল এবার। সেই হিসাবে প্রথম চারদিনে ‘হাওয়া’র গ্রস বক্স অফিস কালেকশন ২ লাখ ১৩ হাজার ৪৬১ ডলার। যার মধ্যে কানাডায় ৮৬ হাজার ৩১২ ডলার এবং যুক্তরাষ্ট্রে আয় করেছে ১ লাখ ২৭ হাজার ১৪৯ ডলার। এখন পর্যন্ত সিনেমাটি দেখেছেন ২৫ হাজার ৪৪৪ জন। এর মধ্যে কানাডায় ৯ হাজার ৯৩০ জন এবং যুক্তরাষ্ট্রে ১৫ হাজার ৫১৪ জন দেখেছেন।

সজীব আরও জানান, উত্তর আমেরিকার বক্স অফিসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ আয় করা বাংলাদেশি সিনেমা ‘দেবী’। ছবিটির আয় ছিল ১ লাখ ২৫ হাজার ৪১৪ ডলার।

‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন অভিষেক সিনেমায় দেশের পর উত্তর আমেরিকায় তার ছবি এমন ঝড় তোলায় উচ্ছ্বসিত এবং বিস্মিত। তিনি বলেন, আমি উত্তর আমেরিকার দর্শক, টিম ‘হাওয়া’ এবং পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশে মুক্তির পর এরই মধ্যে ব্লকবাস্টারের পথে ছুটছে ‘হাওয়া’। ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। নানা চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ারসহ আরও অনেক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31