IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> নগর-গ্রাম >> ‘শুধু সমস্যা নয়, সম্ভাবনা ও সফলতাগুলোও তুলে ধরুন’

‘শুধু সমস্যা নয়, সম্ভাবনা ও সফলতাগুলোও তুলে ধরুন’

ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : সংবাদপত্র ও সাংবাদিকতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অংশ ৷ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি সম্ভাবনা ও সফলতার দিকগুলো তুলে ধরতে হবে ৷ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমগুলো আরও সুন্দর করে প্রকাশ করার লক্ষে পরামর্শমূলক সংবাদ পরিবেশনের আহ্বান জানান বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচালিত বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগার পরিদর্শন করেন। এসময় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ৷

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময় জনগণ যে সুযোগ সুবিধা ভোগ করছে ও দেশের উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে তা এবং সন্ত্রাস নাশকতা সহিংসতাকারীদের অপরাজনীতিগুলো জাতির সামনে তুলে ধরা সকল গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব।

পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী প্রেসক্লাব প্রধান উপদেষ্টা ও পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

আরও বক্তব্য রাখেন, সাবেক ভিপি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মাস্টার রফিকুল ইসলাম, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, বরিশাল ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি ফেরদাউছ মিয়া, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ২০২২ বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930