IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিন শতাধিক রোগীকে চিকিৎসা-ওষুধ দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিন শতাধিক রোগীকে চিকিৎসা-ওষুধ দিল বিজিবি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পেইনে ৩২০ জন রোগীর চিকিৎসা করা হয়। শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী মানুষের মাঝে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ হয়।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে ৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটলিয়ন। বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৯ রহনপুর ব্যাটলিয়নের মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবির রোগীদের চিকিৎসা প্রদান করেন। এতে ডা. ফুয়াদ কবিরকে সহায়তা করেন তিনজন মেডিকেল সহকারী।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক আরও জানান, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কিরণগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। ক্যাম্পেইনের সেবা নিয়ে সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য অস্ত্র পাচার রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031